কলকাতায় ১৮ সিনেমার ঘোষণা, মধ্যমণি শাকিব খান!

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম

একসঙ্গে ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করে অনন্য নজির গড়েছে পশ্চিমবঙ্গের প্রযোজনা সংস্থা ‘এসকে মুভিজ’। এর মধ্যদিয়ে ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী থাকল ঢাকা ও কলকাতার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। এ সময় টলিউডের জনপ্রিয় তারকাদের মাঝে যেন মধ্যমণি হয়ে উঠলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান!

‘এইট্টিন অন স্ক্রিন’ শিরোনামে ২০২৬ সাল পর্যন্ত ১৮টি সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করেছে এসকে মুভিজ। সোমবার (১১ নভেম্বর) এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খানসহ টলিউড তারকারা। 

এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্ক থাকায় মুম্বাইয়ে ‘বরবাদ’ ছবির শ্যুটিং ফেলেই এক রাতের জন্য কলকাতায় উড়ে আসেন তিনি। সাথে আরও উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, অঙ্কুশ-ঐন্দ্রিলা, পরমব্রত, রুদ্রনীলের মতো তারকারা। সেই তারকার হাঁটেই এবার মধ্যমণি হলেন মেগাস্টার শাকিব খান।

এইট্টিন অন স্ক্রিন অনুষ্ঠানে সৃজিত-শাকিব। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সম্প্রতি এই আয়োজনের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। তাতে দেখা যায়, অনুষ্ঠানে উপস্থাপক মীর আফসার আলী মঞ্চে শাকিবকে মেগাস্টার সম্বোধন করে ডেকে নেন। মঞ্চও তখন ঝলমলে হয়ে ওঠে। এরপরই মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ ছবি নিয়ে কিছুক্ষণ কথা বলেন শাকিব

এ সময় শাকিব বলেন, ‘দরদ’ অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসায় এক ঘণ্টা ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।’ কলকাতা প্রসঙ্গে শাকিব বলেন, ‘যতবারই এখানে আসি, কখনও দুই বাংলাকে আলাদা মনে হয় না।’

এ নিয়ে সামাজিক মাধ্যমে এক ফেসবুক পোস্টও দিয়েছেন শাকিব খান। সোমবার সন্ধ্যার সেই মুহূর্তগুলো তুলে ধরে শাকিব লিখেছেন, ‘১৮ সিনেমার মধ্যমণি দরদ।’

অনন্য মামুনের পরিচালনায় দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। ভারতের সোনাল চৌহান ছাড়াও অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল সরকার। এছাড়াও আছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।

বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় নোয়াখালী ইসলামীয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেনকে কারাগারে তোলার পর তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। রোববার বিকেলে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪...
সম্পত্তি দান করার পরও আজীবন মা-বাবার তা ভোগদখল করার অধিকারের বিধান রেখে জাতীয় সংসদে পাস হয়েছে 'সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬'। তবে বিলটিকে কোরআন-সুন্নাহবিরোধী উল্লেখ করে তীব্র প্রতিবাদ...
চলতি বছরের এপ্রিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোড করা হয়। সে সময় বলা হয়েছিল, সেপ্টেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ পাওয়া যাবে জাতীয় গ্রিডে। কিন্তু বাস্তবতা...
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নবজাতককে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে এ ঘটনা হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর