সিয়ামের ‘জংলি’ মুক্তির নতুন তারিখ ঘোষণা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম

গত বছর বেশ ক’বার ঘোষণা এলেও শেষ পর্যন্ত আর মুক্তি পায়নি সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। তবে এবার চূড়ান্ত ঘোষণা দিলেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) একটি মোশন পোস্টার শেয়ার করেছেন সিয়াম। যেখানে তাঁকে দেখা গেছে, ভংঙ্কর রূপে! চোখেমুখে তাঁর আক্রোশের ছাপ। মুখ থেকে বের হয়ে আছে জিহ্বা। তাতে চুঁইয়ে পড়ছে রক্তজল! এমন লুকে এর আগে অভিনেতাকে কখনও দেখা যায়নি।

এমন দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে বাজছে—‘জঙ্গলে বাঘ ঘুরলে, খাইবে সব এক ঘাটে জল/ শিকারি হইব শিকার, বইবে নদীর রক্তজল/ মহামারি যতই থাকুক, মাংসাশীরা খায় না ঘাস/ দেখে না কাঁচা নাকি পোড়া, আর মানুষ নাকি ঘোড়া!’

এরইমধ্যে জানিয়ে দেওয়া হয় যে, সিনেমাটি এ বছর ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। মোশন পোস্টারের ক্যাপশনেও তেমনটাই জানিয়েছেন সিয়াম আহমেদ ও ছবিটির পরিচালক এম রাহিম।
                 
চরিত্রটি ফুটিয়ে তোলা সিয়ামের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। প্রস্তুতির সময়ে ৭ মাস চুল-দাড়ি কাটেননি তিনি। 

এ বিষয়ে সিয়ামের ভাষ্য, ‘‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এ বছর। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবু প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ, চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’’

প্রসঙ্গত, সিয়ামের সঙ্গে এ সিনেমায় জুটি বেঁধেছেন শবনম বুবলী। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
দেশের ব্যাংকিং খাতের গভীর সংকটে মানুষের আস্থাহীনতা যখন তলানিতে, ঠিক তখন উল্টো চিত্র ক্ষুদ্র ঋণভিত্তিক এনজিওগুলোতে। খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রায় শতভাগ ঋণ আদায়ের কারণে উচ্চ সুদের মধ্যেও দেশের শীর্ষ...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন 
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর নিউইয়র্কসহ...
রাজধানীর কদমতলী থানার ডিপটি গলির একটি পাঁচতলা বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ইয়ানুর (২৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ কক্ষের খাটের নিচ থেকে রক্তাত্ব অবস্থায় তার মরদেহ...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী সন্দেহভাজন ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন শিক্ষার্থী। শুক্রবার দক্ষিণ কোটাবাতো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর