সংবাদের জেরে শাকিবের ‘তাণ্ডব’ থেকে বাদ নায়িকা!

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৭:২২ পিএম

শাকিব খান অভিনীত এক সিনেমায় কাজের সুযোগ এসেছিল অভিনেত্রী নিদ্রা দে নেহার। একটি সূত্র জানায়, একদিন শুটিংও করেছেন তিনি। কিন্তু হঠাৎ করেই বাদ পড়ে গেলেন ছবিটি থেকে। কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একের পর এক অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন নেহা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি দীর্ঘ স্ট্যাটাসে নিজের ক্ষোভ ও হতাশার কথা জানান তিনি। সেই পোস্টে ছিল অভিনয় ছাড়ার হালকা ইঙ্গিতও। তবে সরাসরি যোগাযোগে নেহা স্পষ্ট করেছেন—তিনি অভিনয় ছাড়ছেন না, বরং এমন অপেশাদার পরিবেশে আর কাজ করতে চান না।

নেহার ভাষ্য অনুযায়ী, এক সাংবাদিকের প্রশ্নে ছবিটির কথা জানানো হয়। পরে সে তথ্য সংবাদ হয়—যেখানে তাঁকে ছবির নায়িকা হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু সেই সাক্ষাৎকারে ‘সিনেমাটি’র নাম উল্লেখ করেননি তিনি। তবুও এতে ক্ষুব্ধ হয় প্রযোজনা টিম।

নিদ্রা দে নেহা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘আমি তখনও খবরটা দেখিনি। কিন্তু ওরা ধরে নিল আমি করিয়েছি। আমার সঙ্গে চেঁচামেচি শুরু করে। বললাম, আমি করিনি। এরপর তারা যা করার করল—বাদ দিয়ে দিল’, বলেন নেহা।

বাবার চিকিৎসা বাতিল করেও সিনেমাটির কাজ করতে গিয়েছিলেন বলে ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার বাবা ক্যানসারের রোগী। তাকে মুম্বাই নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ছবিটির জন্য সে পরিকল্পনা বাদ দিই, টিকিট বাতিল করি, মে পর্যন্ত ডেট দিই। তারপরও এমন ব্যবহার!’

তাঁর দাবি, সিনেমাটির সংশ্লিষ্ট কেউ তাঁকে গোপনীয়তা বজায় রাখার কথা বলেনি। এমনকি ছবির চুক্তিপত্রেও সই হয়নি। ঈদের পর সই করার কথা ছিল।

নিদ্রা দে নেহা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘সাইন করিনি, বলা হয়নি গোপন রাখতে, তাহলে কেন এমন করা হলো?’—প্রশ্ন নেহার।

তিনি মনে করেন, এমন আচরণ পুরোটাই অপেশাদারিত্ব। তাঁর ভাষ্য, ‘ধরুন, আমি যদি সংবাদ করিও, তাও কি এমন আচরণ করা যায়? তারা তো আমাকে অফিসিয়ালি বলেনি বিষয়টি গোপন রাখতে। সাধারণত কোনো টিম কিছু গোপন রাখতে চাইলে বসে আলোচনা করে। তা-ও হয়নি।’

নিজের অভিনয়ের প্রতি আত্মবিশ্বাসী নেহা বলেন, ‘‘আমি কম কাজ করেছি, কিন্তু প্রতিটাই মানসম্পন্ন। ‘আধুনিক বাংলা হোটেল’-এর ‘হাঁসের সালুন’-এ আমার চরিত্র ছিল মাত্র ১০ মিনিটের। তবুও বিদেশি গণমাধ্যমে পর্যন্ত লেখা হয়েছে আমার কাজ নিয়ে। কোয়ালিটি না থাকলে তারা ডাকত না।”

প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ডিসেম্বরেই নাকি তিনি বিয়ে করছেন—এমনটাই জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সূত্রের দাবি, কালিম্পংয়ে হবে মিমির বিয়ের...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএমজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী পাঁচ মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষণায় বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের সবচেয়ে বড়...
সৌদি আরবকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করলে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন স্থাপনায় হামলার হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে বাব আল-মানদেব প্রণালীতে মার্কিন জাহাজ চলাচল বন্ধের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর