‘লোকদেখানো’ পার্টির অভিযোগে পরী মণির দুঃখপ্রকাশ, যা বললেন প্রসূন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১১:৩৯ এএম

সম্প্রতি চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে ‘লোকদেখানো’ পার্টিতে আমন্ত্রণ করে অপমান করার অভিযোগ তোলেন অভিনেত্রী প্রসূন আজাদ। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘পরী মণি মানুষদের দাওয়াত দেয়, মানুষজন যায়। যাওয়ার পর অনেকগুলা সান্ডা-পান্ডা লোক দাঁড়িয়ে থাকে। যারা আপনার হাঁটার রাস্তা আটকে জিজ্ঞেস করবে—আপনি কে?’

এবার প্রসূন আজাদের এই অভিযোগের জবাবে দুঃখপ্রকাশ করেছেন পরী মণি। শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিকমাধ্যমে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে দুঃখপ্রকাশ করেন তিনি।

পরী মণি বলেন, ‘‌‘প্রিয় প্রসূন আজাদ, আপনি আমাকে নিয়ে দীর্ঘ এক স্ট্যাটাসে লিখেছেন যে—‘আমি আমার লোকদেখানো পার্টিতে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে অপমান করেছি! আপনি এ-ও বলেছেন, আমি আমার নাম রৌশন করতে টাকা দিয়ে কতগুলো সান্ডা-পান্ডা লোক রাখি, তারা অনুষ্ঠানে আসা গেস্টদের (অতিথি) জিজ্ঞেস করেন যে তারা কারা!’’

প্রসূন আজাদের উদ্দেশে তিনি বলেন, ‘আচ্ছা আপু, সত্যিই কি তোমার মনে হয় আমি তোমাকে ছোট ফিল করানোর জন্য তোমাকে আমার একটা স্পেশাল ইভেন্টে ইনভাইট করব? কখনোই না বোন। তুমি নিজেও জানো আমি তোমাকে কতখানি পছন্দ করি। আমাদের কখনো দেখা হয়নি। তোমার একটা টিভি ইন্টারভিউ দেখে মুগ্ধ হয়ে আমি সাংবাদিক ইমু ভাইয়ের কাছ থেকে তোমার ফোন নাম্বার নিয়ে তোমাকে কল করেছিলাম।’

যোগ করে বলেন, ‘সেদিন কত কথা হলো আমাদের! তোমার মনে আছে, আমি তোমাকে প্রথম কী বলেছিলাম! বলেছিলাম, তুমি একজন পিওর সোল। সত্যিকারের একজন খাঁটি মানুষ তুমি। তোমার বাচ্চাদের নিয়ে তোমার এই জার্নিটা সত্যিই আমাকে মুগ্ধ করে। তুমি একটা ইন্সপারেশন। তোমার খারাপ লেগেছে, তুমি আমাকে একটা টেক্সট তো করতে পারতা আপু!’ 

পরী মণি আরও বলেন, ‘যাইহোক, আমার ওই অনুষ্ঠানে আমার হায়ার (নিয়োগ) করা কোনো মানুষ ছিল না। যারা ছিলেন, তারা ওই প্রতিষ্ঠানের ম‍্যানেজমেন্ট থেকে ছিলেন। তারা কাউকে অপমান বা অসম্মান করার জন্য আপ্যায়নে ছিলেন না। তারা আমি এবং আমার সব গেস্টদের সার্বিক নিরাপত্তা দিতেই গেটে ছিলেন। ভাবুনতো, ওনারা গেটে এই সিকিউরিটিটা না দিলে ওই জায়গাটায় কি জনসাধারণের ভিড় ঠেকানো যেত? নাকি এত সুন্দর-শৃঙ্খল পরিবেশে পুরো অনুষ্ঠানটা শেষ করতে পারতাম! তারা শুধু তাদের কাজটিই করেছে মাই ডিয়ার!’

সবশেষে দুঃখপ্রকাশ করে পরী মণি বলেন, ‘আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যারা ওই অনুষ্ঠানে এসেছিলেন তারা সবাই নিজ নিজ অবস্থানে কত বড় মানুষ। তারা কিন্তু কেউ ছোট ফিল করেননি। আপনি জানেন না হয়তো তাহলে, এই দেশের প্রচুর মানুষ এখনও আমার নাম জিজ্ঞেস করেন। এই তো সেদিন সিজেএফবির অনুষ্ঠানে আমাকে ইউরোর চেয়ারম্যান বললেন কী নাম তোমার? আমি তাতে মোটেও অবাক হইনি। বরং আমার ভালো লাগে আমার নাম বলতে। আমি পরী মণি। আমি খুবই দুঃখিত আপনার কাছে।’

এই প্রেক্ষিতে পরী মণির পোস্টের মন্তব্যঘরে প্রসূন লেখেন, ‘ইটস ওকে পরী। তুমি আমাদের বাড়িতে যখন ইচ্ছা আসতে পারো কেউ জিজ্ঞেস করবে না আপনি কে? আমরা আপনজন ছাড়া সবাইকে দাওয়াত দিই না। কারণ আমাদের সেই ক্ষমতা নাই। সিআইপি আসলেও আমাদের বাড়ির গেটেই তার সিকিউরিটি দাঁড়িয়ে থাকে। বাড়ির ভিতরে মহিলাদের মধ্যে আলাদা সিকিউরিটি দরকার হয় না।’

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
রেলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসছে বলে ধারণা দিয়েছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, রেলের ১৩৬ বছরের পুরোনো আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর