‘গোপনে’ কলকাতায় শাকিব, চলছে শুটিং

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম

আসন্ন ঈদুল ফিতরে ‌‘গ্যাংস্টার’ রূপে বড়পর্দায় হাজির হচ্ছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে কলকাতায়, তবে তা বেশ গোপনে! কেউ বুঝে ওঠার আগেই বিভিন্ন লোকেশনে সম্পন্ন করা হচ্ছে অ্যাকশন দৃশ্য।

এর আগে, নির্মাতা আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’র শুটিং হয়েছে শ্রীলঙ্কায়। এবার দৃশ্যধারণের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে কলকাতায়। হাওড়া, বৌ-বাজার, আলিপুর জেল ও ভারতলক্ষ্মী স্টুডিও—এমন সব লোকেশনে ক্যামেরাবন্দি হচ্ছেন শাকিব। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, কলকাতার পর শুটিং ইউনিট উড়ে যাবে হায়দরাবাদে। 

নব্বই দশকের কুখ্যাত এক গ্যাংস্টারের আদলে নির্মিত হচ্ছে শাকিবের ‘প্রিন্স’ চরিত্রটি। শুরুতে চরিত্রটি কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত—এমন গুঞ্জন শোনা গেলেও তা নাকচ করেছেন নির্মাতা। তাঁর ভাষ্য, ‘প্রিন্স কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়; এটি পুরোপুরি একটি বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা।’

কলকাতার মাধো ভবনেও প্রিন্স’র শুটিং হয়েছে। ছবি: সংগৃহীত

এদিকে, হাওড়ার শালিমার এলাকায় বহু বছর ধরে বন্ধ থাকা একটি কারখানায় রাতভর হয়েছে সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শুটিং। সেখানে ধ্বংসস্তূপ আর পুরনো যন্ত্রাংশের মাঝে বন্দুকযুদ্ধ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার দৃশ্য ধারণ করা হয়েছে।

শুটিং হয়েছে কলকাতার বৌ-বাজারের ঐতিহ্যবাহী মাধো ভবনের সামনেও। ‘অ্যাকশন’ শোনা মাত্রই বাইকে চেপে বেরিয়ে আসেন শাকিব। তখন এই মহাযজ্ঞ আর গোপন রইল না! মুহূর্তেই ভিড় জমে যায়। দর্শকের সামনে দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান! তবে দ্রুতই সিনেমার টিম ঘিরে ফেলে নায়ককে। আবারও মাধো ভবনের অন্দরে অদৃশ্য শাকিব। পরবর্তীতে কিছু দৃশ্যের ডামি শুটও করা হয়। 

এ সিনেমায় শাকিবের সঙ্গে রয়েছেন তাসনিয়া ফারিণ এবং কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু। ‘দিলরুবা’ চরিত্রে অভিনয় করছেন ফারিণ। অন্যদিকে, এই সিনেমার মাধ্যমে নতুনভাবে হাজির হচ্ছেন জ্যোতির্ময়ী। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন টলিউড অভিনেতা লোকনাথ দে। তাঁর অভিনীত ‘গোপাল কর’ চরিত্রের মাধ্যমেই নাকি অন্ধকার দুনিয়ায় প্রবেশ করে প্রিন্স। আর গোপাল করের স্ত্রীর ভূমিকায় রয়েছেন পিয়ান সরকার। শোনা যাচ্ছে, স্বামীর মৃত্যুর পর তিনিই হয়ে উঠবেন লেডি ডন এবং শাকিবের সঙ্গে জোট বাঁধবেন। এ ছাড়া মৃত্যুঞ্জয় ভট্টাচার্য অভিনয় করছেন ‘বাবু’ চরিত্রে, যিনি শাকিবকে আগ্নেয়াস্ত্র ব্যবহারে সহযোগিতা করেন।

সিনেমাটির চিত্রগ্রহণে রয়েছেন বলিউডের অমিত রায় ও শৈলেশ অবস্থী। প্রযোজক হিসেবে রয়েছেন শিলিন সুলতানা (ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস)। 

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
দেশের অর্থনীতির মূল হৃৎস্পন্দন বলা হয় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে। আমাদের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় এই এক বন্দর দিয়ে। কিন্তু সম্প্রতি এই চট্টগ্রাম বন্দর ঘিরে তৈরি হয়েছে বড় এক আলোচনা ও...
প্রযুক্তিগত উন্নয়নের জন্য ৩০টি ব্যাংকের কিউ ক্যাশের বিভিন্ন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে এটিএম, সিআরএম, তহবিল স্থানান্তর, বি/এফ/টি/এন, সহ বিভিন্ন লেনদেন করতে পারছেন না গ্রাহকরা। এসব সেবা বন্ধের...
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর