মা হলেন চিত্রনায়িকা মারজান জেনিফা

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০২:৩৮ পিএম

মা হলেন চিত্রনায়িকা মারজান জেনিফা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা। সেখানেই গত ১০ আগস্ট রাত ১০টা ৩৩ মিনিটে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। জেনিফা ও জোবায়ের আলম দম্পতির এটি প্রথম সন্তান। মা হওয়ার সুখবরটি নিজেই জানিয়েছেন নায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মারজান জেনিফা জানান, দীর্ঘ ৩২ ঘণ্টা প্রসববেদনা সহ্য করে স্বাভাবিকভাবে ছেলেকে জন্ম দিয়েছেন তিনি। মা হওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ ১০ আগস্ট, রাত ১০টা ৩৩ মিনিটে রাজপুত্রের মা হলাম। ৩২ ঘণ্টা লেবার পেইন সহ্য করে নরমাল ডেলিভারির মাধ্যমে মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব।’

প্রথমবার সন্তানকে পৃথিবীর আলো দেখার মুহূর্তের কথা বলতে গিয়ে তিনি জানান, একজন নারী যখন প্রথমবার নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখান, তখন জীবনের সব কষ্ট, ভয়, দুশ্চিন্তা ও অশ্রু যেন মুহূর্তেই আনন্দ ও ভালোবাসায় পরিণত হয়।

জেনিফা জানান, ৩২ ঘণ্টার সেই সময় কেটেছে অসহ্য প্রসববেদনা, অপেক্ষা, দুশ্চিন্তা ও অশ্রুর মধ্যদিয়ে। তবে সন্তানকে প্রথমবার চোখের সামনে দেখে বুকে জড়িয়ে ধরার পর আগের সব কষ্টই সার্থক মনে হয়েছে।

তিনি বলেন, ‘মা হওয়া যে কতটা ত্যাগ, কতটা সাহস, কতটা ধৈর্য আর কতটা নিঃস্বার্থ ভালোবাসার নাম, আজ নিজের শরীর দিয়ে, নিজের জীবন দিয়ে অনুভব করলাম।’

সন্তান জন্মের সময় পাশে থাকা স্বজন, শুভাকাঙ্ক্ষী ও যাঁরা তাঁর জন্য দোয়া করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন জেনিফা। একইসঙ্গে ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালে আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক করেন মারজান জেনিফা। যেখানে তাঁর নায়ক ছিলেন আরিফিন শুভ। মুক্তির পর সিনেমাটি সেসময় বেশ ভালো সাড়া ফেলেছিল। যদিও তারপর তেমন করে আর সিনেমায় নিয়মিত হননি এই নায়িকা।

নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
খুপরি’র কেন্দ্রে থাকছে দুই গলি—চাপানি ও তকমা। এই দুই এলাকার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। চাপানি গলির নেতৃত্বে আছেন জসিম ঢালী, আর তকমা গলির প্রভাবশালী চরিত্র কোহিনুর। পুরনো এক প্রতিশোধের...
মিথ্যা ঠিক সত্যের উল্টো। মিথ্যার অনেক রং। একটি মিথ্যাকে বাঁচিয়ে রাখতে আরেকটি মিথ্যা বলতে হয়। কখনও তা ভালোবাসার মতো কোমল, কখনও আনন্দের মতো উজ্জ্বল, কখনও আত্মরক্ষার মতো প্রয়োজনীয়, আবার কখনও বিধ্বংসী।...
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ‘ফ্যাসিবাদের দোসর’ তকমায় নানা জটিলতায় পড়তে শুরু করেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে কেউ তাঁকে অভিনয়ের জন্য ডাকছে না। বিভিন্ন জায়গায় তাঁকে...
বর্তমান সরকার দায়িত্বে থাকাকালে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি...
গ্যাস সংকটের কারণে শিল্পকারখানায় যে দুর্ভোগ তৈরি হয়েছে, তা দীর্ঘদিনের উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গ্যাসের সংকট কাটাতে প্রয়োজনীয়...
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দলটির চারজন জ্যেষ্ঠ নেতাকে যুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলটির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নেত্রকোণার পূর্বধলা ও আটপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাহাত হাসান (০৬) ও নাফিস (০৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে পৃথক স্থানে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর