মোবাইল ব্যবহার করেন না যে হলিউড তারকা

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১০:০০ এএম

তথ্য-প্রযুক্তির যুগেও স্মার্টফোন ব্যবহার করা রীতিমতো ছেড়ে দিয়েছেন ‌হলিউড অভিনেতা অ্যারন পল। বিশেষ করে তিনি তাঁর সন্তানদের সামনে মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে চলেন। সম্প্রতি তিনি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক বক্তৃতায় এই কথা জানান।

ওয়েব সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ জেসি পিঙ্কম্যান চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত এই অভিনেতা। তিনি জানান, যখন তাঁর মেয়ের বয়স মাত্র ৬ বছর, একদিন সে দৌড়ে তাঁর কাছে এসেছিল, কিন্তু তিনি তখন একটি ই-মেইল পাঠাতে ব্যস্ত ছিলেন, মূলত সেই সময়েই স্মার্টফোনের নেতিবাচক প্রভাব সম্পর্কে এক ধরনের উপলব্ধি তৈরি হয়।

সেই ঘটনার স্মৃতিচারণ করে পল বলেন, ‘আমার মেয়ে দৌড়ে এসে আমাকে একটা প্রশ্ন করছিল... আর আমি তখন ই-মেইল পাঠানোর চেষ্টা করছি।’

অ্যারন পল। ছবি: সংগৃহীত

অভিনেতা যখন মেয়ের প্রশ্নে কোনো সাড়া দেননি, তখন ছোট্ট মেয়েটি চুপচাপ চলে গেল এবং একা একা খেলতে থাকল। পল জানান, সেই মুহূর্তে তিনি তাঁর ফোন রেখে দেন এবং মেয়ের কাছে ক্ষমা চান। পাশাপাশি এমন একটি ‘সন্ধি’ করেন, যা তাৎক্ষণিকভাবে মেয়ের মন ভালো করে দেয়।

মুহূর্তটি উল্লেখ করে পল বললেন, ‘আমি আমার ফোন রেখে তার (মেয়ে) কাছে যাই, বলি যে সাড়া দিইনি বলে আমি দুঃখিত। এখন আমরা একটি সন্ধি করতে চাই... বাবা যখন তোমার সঙ্গে থাকবে, তখন সে আর ফোন ব্যবহার করবে না।’ মেয়ে তখন একটি শব্দই উচ্চারণ করেছিল, ‘সত্যি?’

পল বলেন, ‘এটা আমার হৃদয়ে গভীর নাড়া দিয়েছিল। সত্যি-সত্যি।’ যখন তিনি এই পরিবর্তনের জন্য প্রতিজ্ঞা করছিলেন, তখন মেয়ের খুশি দেখে কে! যেন সে বড় কোনো পুরস্কার জিতেছে।

জীবনের এই অভিজ্ঞতাই মূলত বদলে দিয়েছিল পলকে। বাবা হিসেবে বাড়িতে তিনি স্মার্টফোন ব্যবহার করা ছেড়ে দেন। পল বলেন, ‘প্রযুক্তি আপনাকে নিয়ন্ত্রণ করবে নাকি আপনি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবেন—সেটা আপনারই সিদ্ধান্ত নিতে হবে।’

অভিনেতার এই মন্তব্য সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীরা নানা মন্তব্য করছেন। অনেকে ডিজিটাল যুগ আর বাস্তব জীবনের টানাপোড়েনের কথা জানিয়েছেন।

কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্যান মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। ফলে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা, এমনকি তা অভিনেতার শারীরিক অবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।...
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তাঁর সেই ৪৫ সেকেন্ডের ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।  ‘ব্যাচেলর পয়েন্ট’...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার কুমিল্লায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে আলোচিত ৩০ মামলার আসামি ‘পিচ্চি রাজাকে’ প্রিজন ভ্যান থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার আসামির বোন ও দুই পুলিশ সদস্যকে চার দিনের রিমান্ড দিয়েছেন...
রাজধানীর নয়াপল্টনে এসি বিস্ফোরণে জীবন বর্মা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত...
দেশের সব শিশুকে প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া গেলে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের প্রতিভা বিকাশে ২০২৭ সাল থেকে আবারও নতুন কুঁড়ির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর