আসছে সুনিধির প্রথম অ্যালবাম ‌‘আড়ালে’

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:৫৬ এএম

ভারতের আসানসোলের মেয়ে সুনিধি নায়েক। রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবেই তিনি পরিচিত। শাস্ত্রীয় সংগীতেও তাঁর দক্ষতা রয়েছে। বাংলাদেশের শ্রোতাদের কাছেও জনপ্রিয় তিনি। বিশেষ করে কোক স্টুডিও বাংলার ‘সন্ধ্যাতারা’ গানটির সুবাদে এই পরিচিতি আরও বেড়েছে। এদিকে, সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের জীবনসঙ্গী হওয়ায় এখন সুনিধি বাংলাদেশেই থাকেন। গত বছরেই তিনি জানিয়েছিলেন, মৌলিক গানের অ্যালবাম নিয়ে কাজ করছেন। এবার সুনিধির সেই অ্যালবামটিই প্রকাশ পেতে যাচ্ছে।  

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে সুনিধি জানালেন, অ্যালবামটির শিরোনাম ‌‘আড়ালে’। আগামী ২ ফেব্রুয়ারি প্রকাশ পাচ্ছে একই নামের গানটি।   

অ্যালবামটি সাজানো হয়েছে পাঁচটি গানে। শিল্পীর ইউটিউব চ্যানেল, স্পটিফাই, আমাজন মিউজিক, অ্যাপল মিউজিক, আইটিউনসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে শোনা যাবে গানগুলো। সুনিধি জানান, প্রথম গান প্রকাশের এক সপ্তাহ পরপর আসবে বাকি ৪টি গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনটি গানের সুরও করেছেন তিনি। এ ছাড়া গান লেখা ও সংগীতায়োজনে যুক্ত ছিলেন তাঁর শান্তিনিকেতনের কয়েকজন বন্ধু।

গণমাধ্যমে সুনিধি বলেন, ‘অনেক বছর ধরে ইচ্ছা ছিল নিজের মৌলিক গানের অ্যালবাম করার। আমি ইতিমধ্যে রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম রেডি করে রেখেছি। কিন্তু চেয়েছিলাম প্রথম অ্যালবামটি মৌলিক গান নিয়ে করতে। সে কারণে অপেক্ষা করেছি। আড়ালে অ্যালবামের প্রতিটি গান তৈরির অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে। দেড় বছর ধরে আড়ালে অ্যালবাম নিয়ে কাজ করছি আমরা। অ্যালবামে ৫টি গান পাঁচ রকমের হয়েছে। যে সময়ের মধ্য দিয়ে আমার জীবনযাপন, সে সময়টাকে গানের মধ্য দিয়ে ধরতে চেয়েছি।’

প্রসঙ্গত, সুনিধি রবীন্দ্রসংগীতের পাঠ নিয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। পণ্ডিত অজয় চক্রবর্তীসহ বেশ কয়েকজন ওস্তাদের কাছে দেড় যুগের বেশি সময় ধরে শিখেছেন শাস্ত্রীয় সংগীত। ‘ছায়া ঘনাইছে বনে বনে’, ‘আমি রূপে তোমায় ভোলাব না’, ‘বহে নিরন্তর অনন্ত আনন্দধারা’, ‘এই তো তোমার আলোকধেনু’, ‘ও যে মানে না মানা’, ‘যদি তারে নাই চিনি’র মতো রবীন্দ্রসংগীত গেয়ে প্রশংসা পেয়েছেন তিনি। 

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর...
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর