‘অভয়া’ ধর্ষণকাণ্ডের বিচার চেয়ে যা বললেন কবীর সুমন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১২ পিএম

কলকাতার আরজি কর হাসপাতালের ধর্ষণকাণ্ডে ফুঁসে উঠেছে গোটা ভারত। ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মাসখানেক ধরেই আন্দোলন করছেন টলিউডের শিল্পীরা। এবার ‘অভয়া’র মৃত্যুর বিচার চাইলেন সংগীতশিল্পী কবীর সুমন। শুধু অভয়া নয়, ঝাড়গ্রামের হস্তিনী মৃত্যুর মতো অপরাধেরও বিচার চাওয়া হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে সুশান্ত দাস নামক একজনের লেখা নিজের প্রোফাইলে শেয়ার করে ‘গানওয়ালা’ লেখেন, ‌‘‘সহ-নাগরিক সুশান্ত দাসের লেখা, কপি পেস্ট করলাম। তাঁর অনুমতি না নিয়েই। এতদিনে একজনের কথা শুনলাম (পড়লাম) যা আমার বুকে বেজে চলেছে অথচ যা প্রকাশ করে উঠতে পারছি না। সালাম জানাই শ্রী সুশান্ত দাসকে। আমার অনুমান কেউ কেউ, হয়তো অনেকে এটারও শেষে ‘হা হা’ হাসির চিহ্ন দিয়ে নিজেদের বংশ পরিচয় দিতে বদ্ধপরিকর হবেন।”

বিচার চেয়ে সুমন বলেন, ‘আমি বিচার চাই শুধু অভয়ার নয়। আমি বিচার চাই ২৩ বছরের যুবক রাজস্থানে খুন হয়ে যাওয়া সাবির মালিকের। আমি বিচার চাই নান্দুরে ক্লাস নাইনের ধর্ষিতা ছাত্রীটির। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে যে কটা মায়ের কোল খালি হয়ে গেল তার বিচার চাই। গর্ভে থাকা যে শিশুটি ভূমিষ্ঠ হতে পারল না তার বিচার চাই। ঝাড়গ্রামে খুন হয়ে যাওয়া গর্ভবতী হস্তিনীটির বিচার চাই। আমার প্রতিবাদ এদের সকলের জন্য।’

এদিকে, ধর্ষণ ও খুনের বিচার চেয়ে আন্দোলনে নেমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বর্ষীয়ান নারীকে কদর্য ভাষায় অভিহিত করা, আক্রমণ করা কি কোনোভাবেই সমর্থনযোগ্য? মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক পোস্টে এই প্রশ্ন তুলেছিলেন সুমন। 

তিনি লেখেন, ‘এমনিতে আমি মাননীয়া মমতার ভোটার ও প্রগ্রেসিভ বিপ্লবী মধ্যনাগরিক বাঙালিদের কাছে এক নিবেদিতপ্রাণ ‘চটিচাটা’। এ হেন আমিও মনে করছি ‘উৎসবে ফিরুন’ কথাটা বলা অন্যায় হয়েছে। একই সঙ্গে দেখেছি, দেখছি আমায় যাঁরা ঘৃণা করেন সেই বঙ্গবানরা মাননীয়া মমতাকে ‘চটিপিসি’, ‘চটিবুড়ি’ ইত্যাদি নামে ডেকে চলেছেন। এঁরা নাকি এক মহিলাকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে আন্দোলনে নেমেছেন। এঁরাই আবার প্রায় সত্তর বছর বয়সী এক মহিলাকে এইভাবে অপমান করছেন। যদিও, যা দেখলাম, তাঁকে ও তাঁর দলকে ভোটে হারিয়ে সরকার গঠন করার ক্ষমতা কারোরই নেই। সিপিআইএম উঠেই গিয়েছে বলা যায়। তাঁরা আছেন ফেসবুকে। আর মনে হচ্ছে, অভয়া-আন্দোলনের কোথাও কোথাও। কিন্তু ভোট হলে আবার তাঁরা শূণ্যে বিলীন হবেন বলেই অনেকে মনে করেন। বিজেপি ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে ক্রনিক আমাশায় ভোগা রুগীর মতো। অভয়ার জন্য বিচার চেয়ে রাস্তায় নামা এবং আর একজন মহিলাকে সমানে কুৎসিত গালাগাল দিয়ে যাওয়া একই সঙ্গে চালানো যায় কি?’

প্রসঙ্গত, ধর্ষণের শিকার অভয়া হত্যার বিচার চেয়ে মাসখানেক ধরেই উত্তাল কলকাতায়। আন্দোলনে অংশ নিয়েছেন টলিউড শিল্পীরা। 

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর