ঈদে পর্দায় আসছেন সিয়াম-তুষি, মুক্তি পাবে ‘আবার দেখা হলে’

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

ঈদ মানেই নতুন সিনেমার ধুম! এবার সেই আনন্দ জোয়ারে নাম লেখালেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত সিনেমা ‘আবার দেখা হলে’। এতে চুক্তিবদ্ধ হয়েছেন দুই জনপ্রিয় অভিনয়শিল্পী—সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসছেন তাঁরা। 

চমক এখানেই শেষ নয়! গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আরও রয়েছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ, রেজওয়ান পারভেজ। চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ।

‘সিঙ্গার-বেকো’ প্রেজেন্টস আবার দেখা হলে সিনেমাটি প্রযোজনা করছে ফিল্মি ফিচারস। সহ-প্রযোজক ও অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। অংশীদারিত্বে রয়েছে এমআইবি স্টুডিওস।

আবার দেখা হলে নির্মাতা শঙ্খ দাশগুপ্তের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি প্রেক্ষাগৃহের জন্য নির্মাণ করেছেন ‘প্রিয় মালতী’। এছাড়াও ওটিটির জন্য তাঁর নির্মিত ‘চা গরম’ সিনেমাটি বেশ দর্শক  প্রশংসা কুড়িয়েছে। নির্মাতা জানান, এটি মূলত ড্রামা ঘরানার সিনেমা, যা প্রেক্ষাগৃহে উপভোগ করা যাবে পরিবারের সব-সয়সী সদস্যদের নিয়ে।

শঙ্খ দাশগুপ্ত। ছবি: চরকি

শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘গল্পটি সমাজের মধ্যবিত্ত শ্রেণির। আবেগ, পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক আবহের বিষয় রয়েছে সিনেমাটিতে, রয়েছে বাস্তব জীবনের দ্বন্দ্ব ও নাটকীয়তা। এসব শুনে দর্শকরা আবার মনে করবেন না যে এটি খুব গম্ভীর কোনো সিনেমা হতে যাচ্ছে। মূল আবেগকে ঘিরে সিনেমায় হাস্যরসও রয়েছে অনেক। এছাড়া দর্শকদের পছন্দের অভিনয়শিল্পীরা রয়েছেন, তাদের অভিনয়টাও আমার গল্পের অন্যতম শক্তি।

গল্পের ধরন জানিয়ে শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘এটা মূলত নিজেকে ফিরে পাওয়ার গল্প। এই ফিরে পাওয়ার মধ্যে এতকিছু রয়েছে যেটা একটা একটা করে বলা মুশকিল। সহজ হবে যদি কেউ তার নিজেকে চিন্তা করেন। নিজের ফেলে আসা সময়কে ফিরে পেতে, খুঁজে দেখতে, প্রশ্ন করতে বা কারণ জানতে চাইলে যে যে অনুভূতি ও পরিস্থিতির মধ্যদিয়ে যেতে হবে, এই সিনেমার গল্পও সেইভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, প্রতিটি দর্শকই এটা নিজের সঙ্গে মেলাতে পারবেন।’

সিনেমাটিতে আরও রয়েছেন চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ ও রেজওয়ান পারভেজ। ছবি: চরকি

নির্মাতার কথা থেকে ধারণা করা যায়, সিনেমাটির মূল বিষয় বা ভাবনা হলো নিজের শিকড়কে নতুন করে খুঁজে পাওয়া কিংবা নিজেকে ফিরে দেখা, ফেলে আসা বিষয়গুলোকে খোঁজা বা আত্মিক সংযোগ। নির্মাতা জানিয়েছেন, দর্শকের সামনে এই বিষয়গুলো ফুটিয়ে তোলা হবে ভিন্ন ভিন্ন সময়কালে, যা দর্শকদের নিয়ে যেতে পারে স্মৃতিঘেরা সফরে। আর এই আবেগগুলোকে অর্থপূর্ণ করে তুলবে সিনেমার আবহসংগীত ও গান, যা সিনেমাটির অন্যতম প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে বলে মনে করেন নির্মাতা।

সিনেমার সহ–প্রযোজক চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়ার কারণ জানিয়ে বলেন, ‘চরকি বিশ্বাস করে নানন অনুভূতির গল্প হওয়া জরুরি। আমাদের সিনেমাগুলো দেখলে দর্শকরা সেটা বুঝতে পারবেন। আবার দেখা হলে সিনেমাটি পরিবারের গল্প, নিজেকে ফিরে দেখার গল্প। সিনেমা হলে দর্শকরা পরিবার নিয়ে দারুণ কিছু অনুভূতি ও মুহূর্তের মধ্যদিয়ে যাবেন বলে বিশ্বাস করি।’

উৎসবমুখর পরিবেশে ভিন্নমাত্রার আয়োজন নিয়ে হাজির হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোটার্যাক্ট ক্লাব। প্রতিবছরের মেলার গণ্ডি পেরিয়ে এবারই প্রথমবার সংগঠনটি আরও বড় পরিসরে আয়োজন করেছে ‘উইন্টার স্মাইল...
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন নতুন নয়। এবার তাঁর সঙ্গে ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নাম জড়িয়েছে। চলচ্চিত্রাঙ্গনে জোর গুঞ্জন—তাঁর সঙ্গেই নাকি...
ব্যাটম্যান ইউনিভার্সে ক্লেফেইস এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো পরিবর্তিত হতে পারে। চেহারা বদলে হতে পারে অন্য মানুষ! ফলে এই চরিত্রকে ঘিরে রহস্য, ভয়, পরিচয় সংকট ও শারীরিক রূপান্তরের মতো বিষয়গুলো...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে...
‘রোকযানা’খ্যাত সংগীতশিল্পী শেখ সাহেদ আলীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গুরুতর রক্তক্ষরণসহ একাধিক শারীরিক জটিলতা দেখা দেওয়ায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গণমাধ্যমে এ...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘নিষিদ্ধ সংগঠন নিয়ে কথা বলা কিংবা তাদের সংবাদ প্রচার না করাই ভালো। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের একটি...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হাম বিষয়ক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বুধবার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর