মেহজাবীন-ইয়াশের ‘ফরগেট মি নট’

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০১:০১ পিএম

গত কয়েকমাস রাজনৈতিক টানাপোড়েন এর মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। দেশের প্রতিটি সেক্টর কার্যত স্থবির হয়ে পড়েছিল। আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছে সবাই। সে চেষ্টায় আছে বিনোদন অঙ্গনও। 

চরকি তাই অবমুক্ত করল তাদের নতুন ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’।

‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের চতুর্থ ওয়েব ফিল্ম ফরগেট মি নট। তাই বোঝাই যাচ্ছে, সম্পর্কের নানা ঘটনা ছড়িয়ে ছিটিয়ে থাকবে ওয়েব ফিল্মটিতে। মিনিস্ট্রি অফ লাভ প্রোজেক্টর অন্য ওয়েব ফিল্মগুলো হলো ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামী' ও 'কাছের মানুষ দূরে থুইয়া’। এগুলো যেমন দর্শকরা পছন্দ করেছে, ‘ফরগেট মি নট’ও দর্শকদের চাহিদা মেটাবে বলে আশা পরিচালকের।

ইয়াশ ও মেহজাবীন। ছবি: সংগৃহীতফরগেট মি নট ওয়েব ফিল্মের নির্মাতা রবিউল আলম রবি। এর আগে চরকিতে তার নির্মিত ‘ঊনলৌকিক’ ও ‘ক্যাফে ডিজায়ার’ মুক্তি পেয়েছে। দুটি কনটেন্টেই অনেক জনপ্রিয়। বিশেষ করে তার নির্মাণশৈলী ও সংলাপে মুগ্ধ হয়েছেন দর্শক-শ্রোতারা। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করেন তিনি। 

এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদসহ অনেকে। দর্শকরা চরকিতে ওয়েব ফিল্মটি দেখতে পাবেন ৫ সেপ্টেম্বর রাত থেকে। ২৯ আগস্ট রাতে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টার প্রকাশের মাধ্যমে জানানো হয় এর মুক্তির তারিখ। 

সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
রাজধানীয় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত নির্মাতা-প্রযোজক মুস্তাফিজুর রহমান। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে...
প্রথমদিন থেকে এখন পর্যন্ত বিরোধীদল সরকারকে কোনো সহযোগিতা না করে অসহযোগিতা করে আসছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এই প্রজ্ঞাপন প্রকাশিত...
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের...
আচ্ছা, মনে আছে কিছুদিন আগেও যখন বিয়ের বাজারে সোনা কিনতে গিয়ে হাত পুড়ে যাওয়ার অবস্থা হয়েছিল? এ বছরের শুরুর দিকে তো বিশ্ববাজারে স্বর্ণের দাম এমন এক ইতিহাস গড়েছিল যে চোখ কপালে ওঠার জোগাড়। প্রতি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর