কবে আসছে নিশো-নাবিলার ‘আকা’

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১২:২৪ পিএম

ওয়েব সিরিজে জুটি বেঁধে হাজির হচ্ছেন আফরান নিশো-মাসুমা রহমান নাবিলা। সিরিজটির শিরোনাম ‘আকা’। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ফেসবুক পেজে এক নাটকীয় ভিডিওর মধ্যদিয়ে সিরিজটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা ভিকি জাহেদ।

জানা যায়, আগামী ৪ সেপ্টেম্বর জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এ উন্মুক্ত হবে এই সিরিজ।

হইচই’র সেই ভিডিওতে দেখা গেছে, আকার মুক্তির ঘোষণা দিচ্ছেন না বলে হাতুড়ি হাতে অভিনেতা নিশো মারতে যাচ্ছেন ভিকিকে! সেখানেই ভয় পেয়ে নির্মাতা বলেন, ‘আকা আসছে সেপ্টেম্বরের ৪ তারিখ হইচইয়ে, দেখতে ভুল করবেন না।’

আকা লুকে আফরান নিশো। ছবি: হইচই

ন্যায়-অন্যায়, প্রতিশোধ, রহস্য-রোমাঞ্চের আবহে ৭ পর্বে তৈরি হয়েছে আকা। সিরিজটি নিয়ে নির্মাতা ভিকি বলেন, ‘আকা নির্মাণ আমার কাছে খুবই ইমোশনাল এক জার্নি। আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশাল থ্রিলার নির্মাণ করলাম। আকার মাধ্যমে দর্শকদের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করেছি। সিরিজটি প্রচারের পর আমার এক্সপেরিমেন্টের রেজাল্ট বুঝতে পারব।’

ইতিমধ্যেই বড় পর্দায় ২টি হিট সিনেমা উপহার দিয়েছেন আফরান নিশো। নতুন সিরিজটির মাধ্যমে প্রায় ৩ বছর পর ওটিটির জন্য কাজ করলেন তিনি। এ সিরিজ নিয়েও অভিনেতা বেশ আশাবাদী। 

আকা লুকে নাবিলা। ছবি: হইচই

এদিকে, আকা’র মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজে কাজ করলেন নাবিলা। তিনি বলেন, ‘আমার জন্য আকা খুবই বিশেষ কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত। আমি সত্যিই আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্রটাই নয়; আকা সিরিজের গল্প, আবহ ও নির্মাণকে আপন করে নেবে।’

সিরিজটির শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। যৌথভাবে প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট। 

প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ডিসেম্বরেই নাকি তিনি বিয়ে করছেন—এমনটাই জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সূত্রের দাবি, কালিম্পংয়ে হবে মিমির বিয়ের...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্য দিবালোকে একটি স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে মারধর করে দোকানে থাকা ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি...
রাজধানীর গুলিস্তানের জাসদ কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হওয়ার সংবাদের ভিত্তিতে ডিএমপির অভিযানে এখন পর্যন্ত আটক করা হয়েছে দেড় শতাধিক নেতাকর্মীকে।
শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নেত্রকোণার ৩০টি স্কুলে চালু হয়েছে ভাষা, বিজ্ঞান, সংস্কৃতি ও বিতর্কের ক্লাব। জেলা প্রশাসনের এই উদ্যোগে লেখাপড়ার পাশাপাশি নানা বিষয় চর্চার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।...
বাংলাদেশ ব্যাংক নতুন করে ৫টি ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিয়েছে। কিন্তু ডিজিটাল ব্যাংক আসলে কী? কেনই বা নতুন করে এতগুলো ডিজিটাল ব্যাংক? আর সাধারণ ব্যাংকের সঙ্গে এর পার্থক্যই বা কোথায়? চলুন,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর