‘রাস্তায় হাঁটতে গেলে বন্ধুরা আলো আসবেই বলে অপমান করে’

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ পিএম

টিভি অঙ্গনের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ ২৪-এর গণঅভ্যুত্থানের সূত্র ধরে প্রশ্নবিদ্ধ হয়ে আছে।সংগঠনটির বেশ কয়েকজন শিল্পী ও নেতৃস্থানীয়দের বিরুদ্ধে একজোট হয়েছেন আরও কিছু শিল্পী।

‘দৃশ্যমাধ্যমের শিল্পী সমাজ’ নামের এ ব্যানারে আজ (১০ সেপ্টেম্বর) বিকেল তিনটায় তাঁরা ধানমন্ডির রবীন্দ্র সরোবরে উপস্থিত হয়েছিলেন। ‘কথা বলতে চাই, কথা শুনতে চাই’ শিরোনামে এই আয়োজনে অভিনয়শিল্পীরা সভায় সংস্কার নিয়ে নানা মত তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন আজমেরী হক বাঁধন, শ্যামল মাওলা, খায়রুল বাসার, মনোজ প্রামাণিক, সাবেরী আলম, সোহেল মন্ডল, নাজিয়া হক অর্ষা, মোস্তাফিজুর নূর ইমরান, ইমতিয়াজ বর্ষণ, সমাপ্তি মাসুক, এলিনা শাম্মি, নির্মাতা ইমেল হকসহ অনেকেই।

এতে অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে তা নজিরবিহীন। এই আন্দোলনে স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে আমাদের শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের কিছু নেতা ও সদস্য আলো আসবেই গ্রুপ খুলেছিলেন। এখন আমরা রাস্তা দিয়ে চলতে গেল বন্ধুরা আলো আসবেই বলে আমাদের অপমান করে। সরকার পতনের পর পুরো দেশে যখন সংস্কার চলছে তখন আমরা আমাদের শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘর সংস্কার চেয়েছি।’

রবীন্দ্র সরোবরে শ্যামল মাওলা। ছবি: শ্যামল/ফেসবুকঅভিনেতা শ্যামল মাওলা বলেন, ‘কয়েকদিন হল শিল্পীদের একটি রাজনীতি পক্ষ প্রকাশ্যে এসেছে। কিন্তু এটা তো আমরা চাই না। আমরা একই পরিবার এক ছাতার নিচে সবাই থাকতে চাই। আমাদের কোন পক্ষ থাকতে পারে না। শিল্পীদের সব বিষয় নিয়ে আমরা শিল্পী সংঘের নেতাদের সঙ্গে আলাপে বসতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের সঙ্গে বসছেন না। আমরা কি তাহলে শিল্পী না? এটা আসলে কীসের কারণ?’

অভিনেত্রী নাজিয়া হক অর্ষা বলেন, ‘আমাদের সিনিয়র শিল্পীদের গত দুই মাসে যেসমস্ত কুকর্ম করেছেন তার কটুকথা আমাদেরও হজম করতে হয়েছে। এখন দেশের সবখানে সংস্কার চলছে। আমরা মনে করি, আমাদের শিল্পীদের জন্য সেটা আগে জরুরী। শিল্পী হিসেবে আমি তো কোনো দলভিত্তিক কাজে ছিলাম না। আমি তো ন্যায়কে ন্যায় বলবো অন্যায়কে বলবো অন্যায়। যদি সেটা না করতে পারি তাহলে আমি কিসের শিল্পী।’

এর আগে সংগঠনটির সংস্কার চেয়ে নেতাদের সঙ্গে বসতে চেয়েছিলেন সংস্কারকামী শিল্পীরা। কিন্তু নেতারা সেটা করেন করেনি। এরপর ১০ সেপ্টেম্বর অভিনয়শিল্পী সংঘের কমিটি বিলুপ্ত করার কথা বলেন শিল্পীরা। সেটাও হয়নি। তাদেরই পরবর্তী কার্যক্রম হিসেবে হলো ‘কথা বলতে চাই, কথা শুনতে চাই’ শিরোনামে এই জমায়েত।

এদিকে, গত ৩ মে অভিনয়শিল্পী সংঘ গত সরকারের কাছ থেকে সরকারি জায়গা বুঝে পায়। ওই দিনই সীমানাপ্রাচীর তুলে দেন সংঘের নেতারা। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পটপরিবর্তনের দিনই সেই জায়গার সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়েছে। 

যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, আর গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে নির্মিত হয়েছে ‘বকুলপুর সিজন ৩’। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত...
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তাঁর সেই ৪৫ সেকেন্ডের ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।  ‘ব্যাচেলর পয়েন্ট’...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল। পরিস্থিতির অবনতির শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে দুই সোনা ব্যবসায়ীকে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি ইরানে আয়োজিত সরকার-সমর্থিত বিশাল সমাবেশ ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির লক্ষ্য শুধু সম্ভাব্য বিদেশি হামলার মোকাবিলায় প্রস্তুতি নেওয়া নয়। বরং সাধারণ নাগরিকদের...
হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকদের শঙ্কা, এমন পদক্ষেপ শুধু সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর