বোরকা নিয়ে কী বলেছিলেন শিল্পকলা মহাপরিচালক জামিল আহমেদ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পিএম

নাট্য নির্দেশক ও শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ আজ (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে একাডেমিতে যোগদান করেছেন। তবে তাঁর এ পদে নিয়োগ চূড়ান্ত হওয়ার পর থেকেই ‘ইসলামবিদ্বেষী’ হিসেবে অনেকে অ্যাখ্যায়িত করেছেন। 

অভিযোগ—নারীদের বোরকা পরা নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন তিনি। আবার তাঁর বক্তব্য খণ্ডিত করে প্রচারের অভিযোগও তুলছেন একাংশ।

‘২০২৪ সালেও কেন মেয়েদের বোরকা পরতে হবে?’—এমন একটি বক্তব্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় বেইলী রোডের মহিলা সমিতি মিলনায়তনে বক্তব্য দেন এ বর্ষীয়ান নাট্য নির্দেশক। ‘বিক্ষুব্ধ থিয়েটারকর্মীগণ’ নামে ওই প্লাটফর্ম আয়োজিত এক মতবিনিময় সভায় সমসাময়িক থিয়েটারচর্চা নিয়ে নানা কথা বলেন জামিল ।

এতে জামিল আহমেদ বলেন, ‘‘হাজার ‘মালভূমি’র দেশ হোক এটা। এক দেশ, এক চিন্তা, এক বটবৃক্ষ, এক মানব, একজন নেতা, তার পেছনে সবাই না দাঁড়িয়ে—হাজার মালভূমি থেকে হাজার রকম কথা হোক।”

শিল্পকলা একাডেমিতে জামায়াত পন্থীদেরও স্বাগত জানাবেন বলে জানান জামিল আহমেদ। তিনি বলেন, “শিল্পকলা একাডেমিতে আমি যদি সুযোগ পাই, আমি চাইব সেখানে জামায়াত যেন আসে, এজন্য যে বলুক না জামায়াত—কেন ২০২৪ সালেও মেয়েদের বোরকা পরতে হবে? তারা আমাদেরকে কনভিন্সড করবে যে কেন ২০২৪ সালে শরীয়তি রাষ্ট্রব্যবস্থা দরকার? কোরআনে তো আমাদের দৃষ্টিকে সংযত করার কথা বলা আছে। আমি যদি দৃষ্টিকে সংযত করি, তাহলে নারীকে কেন মাথায় বোরকা দিতে হবে।’’

জানা যায়, সেখানে সবার মতপ্রকাশের স্বাধীনতার কথা বলেন তিনি। এই দেশ যেন বহুমতের মানুষের হয়, সেই প্রত্যাশা তুলে ধরেন এই নাট্যব্যক্তিত্ব।

বিষয়টি নিয়ে গুণী এই নাট্যজনের ভাষ্য, ‘বিষয়টা ছিল আমি একটা প্রশ্ন উত্থাপন করেছি। আমরা এমন একটা ইনক্লুসিভ বাংলাদেশ চাই যেখানে সবাই সবরকম মত প্রকাশ করতে পারবেন। ওই প্রেক্ষাপটে আমি উদাহরণ দিয়ে বলছিলাম- আমি শুনতে চাই আমি জানতে চাই আমি বুঝতে চাই, দৃষ্টিসংযত রাখলেও কেন বোরকা পরতে হবে?’

উদাহরণ টেনে জামিল আহমেদ বলেন, ‘বাংলাদেশে না পারলেন; কিন্তু আমেরিকা-ভেনিজুয়েলা বা ইংল্যান্ডের সবাইকে কি সাদা বা কালো বোরকা পরিয়ে দেওয়া সম্ভব? যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে কী হবে? সেটাই আমি জানতে চাই, এরকম সংলাপ আমি চাই বাংলাদেশে হোক। সে জায়গা থেকেই আমি শুধু জানতে চেয়েছি, কেন বোরকা পরতে হবে? আমি একবারও বলিনি নারীরা বোরকা পরতে পারবেন না! আমি শুধু একটা প্রশ্ন করেছি, কোনো সিদ্ধান্ত দিইনি। আমি কোনো সিদ্ধান্ত দেওয়ার মানুষই না।’

শিল্পকলার মহাপরিচালক হিসেবে সোমবার (৯ সেপ্টেম্বর) নিয়োগ পান সৈয়দ জামিল আহমেদ। তার এ যোগদান পরবর্তী সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে আগামীকাল বুধবার।

যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, আর গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে নির্মিত হয়েছে ‘বকুলপুর সিজন ৩’। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
রাজধানীয় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত নির্মাতা-প্রযোজক মুস্তাফিজুর রহমান। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে...
সম্প্রতি ইরানে আয়োজিত সরকার-সমর্থিত বিশাল সমাবেশ ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির লক্ষ্য শুধু সম্ভাব্য বিদেশি হামলার মোকাবিলায় প্রস্তুতি নেওয়া নয়। বরং সাধারণ নাগরিকদের...
হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকদের শঙ্কা, এমন পদক্ষেপ শুধু সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছাছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকে তিনি অবতরণ করেন। এ সময় তার সফরসঙ্গীদের সাথে তার স্ত্রী জুবাইদা...
সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর কক্সবাজার রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার চট্টগ্রামের পটিয়ায় কাভার্ড ভ্যানের সাথে দুর্ঘটনায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর