পোশাক নিয়ে সমালোচনা, জবাব দিলেন মাহি

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০১:০১ পিএম

কয়েকদিন আগে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির নাচের কয়েকটি ভিডিও ক্লিপ। যেখানে ওয়েস্টার্ন পোশাকে দেখা যায় তাঁকে। আর এটি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মাহি।

ভিডিওটি যিনি ছড়িয়েছেন, তার ওপর দায় চাপিয়েছেন এ অভিনেত্রী। উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার জন্যই নাচের ভিডিও ক্লিপ ছড়ানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।

আক্ষেপ করে মাহি বলেন, ‘ইভেন্টটিতে অংশ নিয়ে এক ঘণ্টার মতো পারফর্ম করেছি। পুরো নাচে অনেকগুলো মুদ্রা ছিল। কিন্তু সেখান থেকে কিছু অংশ নিয়ে তা জুম করে প্রকাশ করেছে কেউ। যা দেখতেও খুবই বাজে লাগছে। মোটেও এমনটা করা ঠিক হয়নি।’

সমালোচনা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমার সঙ্গে তো এটা কিছুদিন পরপরই হয়ে আসছে। এটা নিয়ে আমার আর কিছুই বলার নেই। অনেকের কাছে মনে হয়েছে যে, আমি মনে হয় নাচের কস্টিউমের ভিতরে কিছুই পরিনি। কিন্তু তা না। নাচের কস্টিউমের ভিতরে আমি আরও দুটি জামা পরেছিলাম। যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সে জন্য হয়তো এমন লেগেছে।’

এদিকে, পহেলা বৈশাখে ‘নববর্ষের শুভেচ্ছা’ জানিয়ে পোশাক বিতর্ক নিয়ে দুঃখপ্রকাশ করে এই অভিনেত্রী বলেন, ‘যদি আমার কোনো কাজ বা পোশাক কারও খারাপ লেগে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তো মানুষ, ভুল হতেই পারে। আমরা সবাই শেখার মধ্যেই আছি।’

প্রসঙ্গত, এর আগে গায়ের রঙের কারণে ট্রলের শিকার হয়েছিলেন সামিরা খান মাহি। শুটিংয়ের ফাঁকে মেকআপ ছাড়াই ঘুরে বেড়াচ্ছিলেন অভিনেত্রী। আর তখন তাঁর এক সহকর্মী মজার ছলেই ভিডিও করেছিল, পরে যা রাতারাতি ভাইরাল হয়ে যায়।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর