অনলাইনে ‘তাণ্ডব’র ছড়াছড়ি

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৮:০০ পিএম

ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে বেশ সাফল্যের সঙ্গে চলছে। কিন্তু এর মাঝেই এক অশুভ খবর—পাইরেসির শিকার হয়েছে চলচ্চিত্রটি। প্রথমে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে ‘তাণ্ডব’র ছোট ছোট ক্লিপ ছড়িয়ে পড়ে। অনেকেই ভেবেছিলেন এটি প্রচারের কৌশল। কিন্তু পরে পুরো সিনেমাটিই অনলাইনে ফাঁস হয়ে যায়—যা নির্মাতা ও প্রযোজকের জন্য বড় ধাক্কা।

প্রযোজক শাহরিয়ার শাকিল আগেই এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন। ৮ জুন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পাইরেসি রোধে আমরা কঠোর অবস্থানে আছি। হলে বসে কেউ ভিডিও করলেই আমরা ব্যবস্থা নেব। আমাদের টিম নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়া এবং সিনেমা হলগুলো নজরদারি করছে।’

এর আগেও শাকিরের ‘বরবাদ’ ছবিও ঈদুল ফিতরে মুক্তি পেয়ে পাইরেসির কবলে পড়েছিল। সেই সময় প্রযোজক শাহরিন আক্তার অভিযোগ করেন, পাইরেসির কারণে তাদের প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। সেই দুঃসহ অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই ‘তাণ্ডব’-এর ক্ষেত্রেও ঘটল একই অনাকাঙ্ক্ষিত ঘটনা।

উল্লেখ্য, রায়হান রাফী পরিচালিত তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। আরও রয়েছেন জয়া আহসান, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ একঝাঁক গুণী শিল্পী।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর