হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি হানিয়া আমিরের? সত্যতা জানালেন অভিনেতা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম

সামাজিকমাধ্যমে শনিবার (২০ সেপ্টেম্বর) রাত থেকেই একটি পোস্ট ঘুরছে। যেখানে দাবি করা হয়, শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির! তবে ইনডিপেনডেন্ট ডিজিটালকে বিষয়টি মিথ্যা বা ভুয়া তথ্য বলে নিশ্চিত করেছেন হাসান মাসুদ।   

ভাইরাল হওয়া এ রকম বেশকিছু পোস্টে বলা হয়, ‘গতকাল শিল্পকলায় হানিয়া আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তারকাদের এক বিশাল মিলনমেলার উৎপত্তি হয়। বাংলাদেশের ছোট বড় সব তারকারাই সেখানে উপস্থিত ছিল। যেমন আরশ খান, মিলন মালহোত্রা, আদনান আদি, মুন্না খান, মৌসুমীর স্বামী ও মহানায়ক রুবেলসহ আরও অনেকে। হাসান মাসুদও তাদের সঙ্গে ছিলেন।’

এরপর বলা হয়, ‘হানিয়া আমির একে একে সবার সাথে হাত মেলালেন। যখন হাসান মাসুদ হাত মেলানোর জন্যে নিজের ডান হাত বাড়িয়ে দিল, পাকিস্তানি এই মডেল তখন তার সাথে হাত মেলাতে আপত্তি জানান। মূলত হাসান মাসুদ দেখতে কালো বলেই তার সাথে হাত মেলায়নি হানিয়া আমির।’

ছড়িয়ে পড়া পোস্টে সেই ভুয়া দাবি। ছবি: স্ক্রিনশট

লক্ষ্য করে দেখা গেছে, সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া সেই পোস্টে বেশকিছু ভুল তথ্য ও বর্ণবাদী প্রোপাগান্ডা রয়েছে। এমনকি হাসান মাসুদের সঙ্গে হানিয়া আমিরের হাত না মেলানোর দাবিটিও ভুয়া।  

এ বিষয়ে আজ দুপুরে হাসান মাসুদ বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই। হানিয়া আমিরকেই আমি চিনি না, তিনি কবে বাংলাদেশে এসেছেন তা জানাও আমার কথা না। কারণ আমি অনেকদিন ধরেই কোথাও কোনো অনুষ্ঠানে যাচ্ছি না। বিষয়টি ফেইক ও বিব্রতকর।’

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় এসেছেন হানিয়া আমির। প্রথমবার বাংলাদেশ সফরে আসার খবরটি সামাজিকমাধ্যমে তিনি নিজেই নিশ্চিত করেছেন। ইতিমধ্যে তাঁকে আহসান মঞ্জিলে একটি শুটিংয়ে অংশ নিতেও দেখা গেছে।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের অবশেষে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তার বাংলাদেশে কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার সেই...
হলিউডের প্রবীণ অভিনেতা মাইক প্রেস্টন আর নেই। ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’ সিনেমায় পাপ্পাগালো চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া এই অভিনেতা গত ৮ জুন...
বর্ষীয়ান অভিনেতা-নাট্যকার মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স...
ইনস্টাগ্রামে শেয়ার করা একাধিক ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারী পুলিশ অভিনেত্রীকে একটি পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করছেন। আয়েশাকে বলতে শোনা যায়, ‘আপনারা আমাকে এভাবে নিয়ে যেতে পারেন না। এটা আইনসম্মত নয়।’...
ঢাকা-আরিচা মহাসড়কের যানজট কমাতে তৈরি করা হয়েছিল সরাসরি চলাচলের লেনের রাস্তা। কিন্তু ধামরাই অংশের এই লেনই এখন পরিণত হয়েছে দুর্ঘটনার ফাঁদে। দু-পাশে কংক্রিটের দেয়াল আর মাঝখানে কোনো বিভাজক না থাকায়...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় দুজন নিহত ও এক শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ হামলা হয় বলে রয়টার্স জানিয়েছে।
পাচারের উদ্দেশে দেশের গভীর বন থেকে তুলে আনা হচ্ছে বন্যপ্রাণীর বাচ্চা। তাদের শরীরে চেতনা নাশক ওষুধ দিয়ে বিদেশে পাচার করা হচ্ছে। আরেকটি চক্র বিদেশ থেকে নিয়ে আসছে আগ্রাসী কচ্ছপ, সাপ, মাকড়সা।...
জামায়াতের বুদ্ধিজীবীরা ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান। আজ সোমবার নিজের ভেরিফায়েড...
লোডিং...

এলাকার খবর