টলিউডের ঋতাভরীকে নিয়ে প্রথমবার অস্কারে পাপুয়া নিউগিনি

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৫:৩৮ পিএম

চলচ্চিত্রের সর্বোচ্চ মঞ্চে টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। প্রথমবারের মতো অস্কারে চলচ্চিত্র সাবমিট করছে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি। ঐতিহাসিক এই মুহূর্তেরই অংশ হলেন অভিনেত্রী। 

পাপুয়া নিউগিনির ইতিহাস গড়া এই ছবির শিরোনাম ‘পাপা বুকা’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী। তাঁর ‌‘রোমিলা’ চরিত্রকে ঘিরেই আবর্তিত হয়েছে গল্প।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণ করেছেন ভারতীয় নির্মাতা বিজুকুমার দামোদরন। পর্দায় তিনি তুলে ধরেছেন সেই যুদ্ধবিধ্বস্ত সময়ের এক সত্য ঘটনা। যেখানে ভারত ও পাপুয়া নিউগিনির মধ্যে সেতুবন্ধন, বিসর্জন আর মানবিকতার গল্প ফুটে উঠেছে। 

বৃদ্ধ যোদ্ধার ভূমিকায় পাপুয়া নিউগিনির উপজাতি নেতা সাইন বোবোরো। ছবি: ভ্যারাইটি থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্কারে যাওয়ার সুসংবাদ শেয়ার করে উচ্ছ্বসিত ঋতাভরী লেখেন, ‘‘আমাদের সিনেমা ‘পাপা বুকা’ নিউগিনি থেকে অস্কারে যাচ্ছে। আমি পরিচালক বিজুকুমার দামোদরন ইতিহাস তৈরি করেছেন দুই দেশের সম্পর্ককে নিয়ে। আমি উত্তেজিত।’’ 

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, চলতি বছর সেপ্টেম্বরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে চলেছে পাপুয়া নিউগিনি—এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে দেশটি প্রথমবার নিজেদের সিনেমা অস্কারে পাঠাচ্ছে। সম্প্রতি এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন পাপুয়া নিউগিনির পর্যটনশিল্প ও সংস্কৃতিমন্ত্রী বেলডেন নরম্যান নামা।

সিনেমাটির একটি দৃশ্য। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সিনেমাটির গল্পে মূলত দেখা যাবে, দুই ভারতীয় ইতিহাসবিদের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ানক দিনগুলোর স্মৃতিচারণ করছেন ৮৫ বছরের বৃদ্ধ যোদ্ধা পাপা বুকা। তার কথা ভারত ও পাপুয়া নিউগিনির অতীতকে একসূত্রে গেঁথে দেয়।  

সেই বৃদ্ধ যোদ্ধার ভূমিকায় রয়েছেন পাপুয়া নিউগিনির প্রাচীন উপজাতি নেতা সাইন বোবোরো। তিনি ও ঋতাভরী চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন প্রকাশ বার, জন সিকে, বারবারা আনাতু, জ্যাকব ওবুরি, স্যান্ড্রা দাউমা প্রমুখ। আগামী ১৯ সেপ্টেম্বর পাপুয়া নিউগিনিতে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
দুর্নীতির মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে। তাঁকে হস্তান্তরের বিষয়ে দুবাই পুলিশ নীতিগত সম্মতি জানালেও আইনি ও কারিগরি...
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এদিকে যত দিন মার্কিন হামলা অব্যাহত থাকবে, তত দিন হরমুজ প্রণালি না খোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর আগে হরমুজে...
হেনস্তার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে শিক্ষার্থীরা রেল অবরোধ স্থগিত করে। এর...
বিশ্বকাপ ফাইনালের শেষে স্পেনের খেলোয়াড়দের মারপিট করা নিয়ে ফিফার তদন্তের মুখে পড়েছে আর্জেন্টিনা। ফিফার শৃঙ্খলা কমিটি একজন প্রসিকিউটর নিয়োগ করেছে যিনি শৃঙ্খলা ও নৈতিকতার বিষয়টি খতিয়ে দেখবেন। ব্রিটিশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর