যেসব লক্ষণ দেখলে ডায়াবেটিস রোগের পরীক্ষা করাতে হবে

আপডেট : ০৬ জুন ২০২৪, ১০:০০ এএম

বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত রোগগুলোর মধ্যে ডায়াবেটিস অন্যতম। প্রতিদিন যেভাবে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে চলেছে, তা সত্যিই আশঙ্কাজনক। তারপরও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বেশির ভাগ ডায়াবেটিস রোগী এখনো জানেই না যে, তাদের ডায়াবেটিক রয়েছে। তাছাড়া ডায়াবেটিস নিয়ে রয়েছে বিভিন্ন রকম ভুল ধারণা।

ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ, যেখানে রক্তের শর্করার পরিমাণ স্থায়ীভাবে বৃদ্ধি পায়। অগ্ন্যাশয় হতে নিঃসৃত ইনসুলিনের পরিমাণ বা কার্যক্ষমতা কমে গেলে ডায়াবেটিস হয়ে থাকে। বয়স‑ওজন‑স্থান জাতিভেদে যে কেউ ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন।

একজন সাধারণ মানুষ যে সমস্ত লক্ষণ দেখলে অবশ্যই ডায়াবেটিস পরীক্ষা করাবে তা হলো–
১. ঘন ঘন প্রস্রাব হওয়া। 
২. অনেক বেশি পিপাসা লাগা।
৩. খুব বেশি ক্ষুধা পাওয়া।
৪. পর্যাপ্ত পরিমাণ খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া।
৫. প্রচণ্ড ক্লান্তি ও দুর্বলতা অনুভব করা।

এ ছাড়া আরও কিছু লক্ষণ দেখা দিলেও ডায়াবেটিস পরীক্ষা করা জরুরি। যেমন–
১. চোখে ঝাপসা বা কম দেখলে।
২. শরীরে যেকোনো ক্ষত বা ইনফেকশন শুকাতে বিলম্ব হলে।
৩. একই ধরনের ইনফেকশন ঘন ঘন দেখা দিলে।
৪. বিভিন্ন প্রকার চর্মরোগ; যেমন: খোশ-পাঁচড়া হলে এবং উক্ত রোগে ওষুধ সেবনের পরও তা ঠিক না হলে।
৫. শরীরের বিভিন্ন জায়গায় গোটা বা ফোঁড়া বারবার হলে এবং তা না শুকালে। 
৬. ঘনঘন প্রস্রাবের কারণে ইনফেকশন হলে। 
৭. বারবার সন্তান নষ্ট হলে।
৮. হঠাৎ করে বিনা কারণে ওজন কমে গেলে।
৯. শরীর অতিরিক্ত দুর্বল লাগলে।

এসব উপসর্গ দেখা দিলে অবশ্যই পরীক্ষা করে দেখা উচিত, ডায়াবেটিক আছে কি না। কিন্তু শতকরা ৫০ ভাগ ক্ষেত্রে ডায়াবেটিক রোগীদের কোনো লক্ষণ থাকে না। ফলে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েই ডায়াবেটিক ধরা পড়ে। এ জন্য বয়স ত্রিশের বেশি হলে, ওজনাধিক্য থাকলে, পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে অবশ্যই মাঝেমাঝে ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। অন্যথায় লক্ষণ না থাকার কারণে ডায়াবেটিস নির্ণয়ে বিলম্ব হলে বিভিন্ন রকমের স্বাস্থ্যঝুঁকি ও জটিলতা দেখা দিতে পারে।

লেখক: নিউট্রিশন অফিসার, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি

আরও পড়ুন:

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
দলকে বড় জয়ের ভিত গড়ে দেওয়ার পথে শানাকা সিপিএলের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ৪০ বলের। ২০১৮ সালে ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন...
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
লোডিং...

এলাকার খবর