ছোট মাছ খাওয়া কতটা উপকারী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২ এএম

আমাদের দেশে পুকুর, খাল, বিল ও হাওরে পাওয়া যায় অনেক ধরনের মাছ। এসব মাছের মধ্যে পুষ্টিগুণে ভরপুর ছোট মাছও থাকে। আগের দিনে বয়স্করা ছোটদের ছোট মাছ খেতে বলতেন। এর কারণ মাথাসহ ছোট মাছ খেলে ভিটামিন এ পাওয়া যায়, যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে। ছোটদের পাশাপাশি বড়রাও নিয়মিত ছোট মাছ খেলে পাবেন ক্যালসিয়ামসহ বিভিন্ন উপকারী খনিজ উপাদান।

পুষ্টিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মাসুমা চৌধুরী বলেন, ‘ছোট মাছ ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, খনিজসহ প্রয়োজনীয় পুষ্টির একটি পাওয়ার হাউস, যা সামগ্রিক স্বাস্থ্য ও পুষ্টির ঘাটতি মেটাতে অনেক বেশি অবদান রাখে। শরীরের বৃদ্ধি, টিস্যু মেরামত ও সুস্বাস্থ্যের সামগ্রিক রক্ষণাবেক্ষণের জন্য প্রোটিন অপরিহার্য, যা আমরা সুলভ মূল্যে ছোট মাছ থেকে পেয়ে থাকি।’

খাদ্যতালিকায় বড় মাছের পাশাপাশি যদি ছোট মাছ থাকে, তাহলে আপনি প্রোটিনের পাশাপাশি ভিটামিন, মিনারেলের চাহিদা পূরণ হবে। আসুন জেনে নেওয়া যাক, ছোট মাছের পুষ্টিগুণের কথা:

১. চোখের সমস্যার কারণে ছোটরা ভোগান্তিতে পড়ে। ভিটামিন এ–এর অভাবে প্রতি বছর হাজার হাজার শিশু অন্ধ হয়ে যায়। মাথাসহ ছোট মাছ খেলে ভিটামিন এ পাওয়া যায়, যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে।

২. সুস্থ থাকার অন্যতম বিষয় হলো সুষম খাবার গ্রহণ। পুষ্টি উপাদানে ভরপুর ছোট মাছ। তাই শরীরে সুষম খাবারের অভাব পূরণ করতে ছোট মাছ হতে পারে অতুলনীয় খাদ্য।

৩. শিশুর জন্মের আগে শারীরিক বৃদ্ধিতে বিভিন্ন ভিটামিন ও ক্যালসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ লবণের প্রয়োজন। এ জন্য স্তন্যদানকারী মায়েদের ছোট মাছ খাওয়া প্রয়োজন।

৪. ছোট মাছ ক্যালসিয়াম ও ফসফরাসে সমৃদ্ধ, যা আমাদের হাড়ের স্বাস্থ্য ও দাঁত গঠনে বিশেষ ভূমিকা রাখে।

৫. প্রসূতি মায়ের বুকের দুধ তৈরির জন্য তাঁদের প্রতিদিনের খাবারে আমিষের প্রয়োজন। এ ছাড়া পর্যাপ্ত আমিষের অভাবে বাড়ন্ত ছেলেমেয়েদের দৈহিক উচ্চতা বাধাগ্রস্ত হয়। ছোট মাছে এই আমিষের চাহিদা পূরণে ভালো কাজ করে। শিশু থেকে প্রবীণ সবাই নিশ্চিন্তে ছোট মাছ খেতে পারেন।

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর