ভেজানো কাজু বাদাম খেলে যেসব উপকার পাবেন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ এএম

বর্তমানে মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন। সুস্থ থাকার জন্য প্রতিদিন কতই কিছুই না করছেন। শরীর ভালো রাখার জন্য খাদ্য তালিকায় রাখছেন বিভিন্ন পুষ্টিকর খাবার। কাজু বাদামও এমন একটি খাবার, যা মানুষ সুস্থতার জন্য খেয়ে থাকেন। কাজু বাদাম ভেজানো হলে এর পুষ্টিগুণ অনেক বৃদ্ধি পায়। তাই সুস্থ থাকতে চাইলে ভেজানো কাজু বাদাম খেতে পারেন।

কাজু বাদামে রয়েছে অনেক পুষ্টি উপাদান। যেমন- প্রোটিন, ভিটামিন, ফাইবার, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, কার্বোহাইড্রেটসহ আরও অনেক উপাদান।

১০০ গ্রাম কাজু বাদামে রয়েছে ক্যালরি ৫৫৩, প্রোটিন ১৮ গ্রাম, চর্বি ৪৪ গ্রাম, কার্বোহাইড্রেট ৩০ গ্রাম, ফাইবার ৩ দশমিক ৩ গ্রাম, ম্যাগনেসিয়াম ২৯২ মিলিগ্রাম, আয়রন ৬ দশমিক ৭ মিলিগ্রাম, কপার ২ দশমিক ২ মিলিগ্রাম।

কাজু বাদাম সারারাত বা কমপক্ষে ৪-৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে খেতে পারেন। খাওয়ার আগে পানি ঝরিয়ে নিতে হবে। আবার ডেজার্টেও খেতে পারেন কাজু বাদাম।

আসুন জেনে নিন, ভেজানো কাজু বাদাম খেলে কী কী উপকার পাবেন।

১. হৃদরোগের কারণে প্রতি বছর অনেক মানুষের মৃত্যু ঘটে। কাজু বাদামে রয়েছে স্বাস্থ্যকর চর্বি। বিশেষ করে মনোস্যাচুরেটেড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাট হার্টের স্বাস্থ্য ভালো রাখে। আবার কাজু বাদাম ভালো কোলেস্টেরল (এইচডিএল) বাড়িয়ে এবং খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমিয়ে দেয়। এতে হৃদরোগের ঝুঁকি কমে। এ ছাড়া কাজু বাদাম রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ভেজানো কাজু বাদামে থাকা ম্যাগনেসিয়ামও হার্টের স্বাস্থ্য ভালো রাখে।

২. কাজু বাদামে আছে জিংক, আয়রন এবং ম্যাগনেসিয়ামের মতো পুষ্টি উপাদান। এসব উপাদান মস্তিষ্কের স্বাস্থ্য বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজু বাদাম মানসিক চাপ কমায়, স্মৃতিশক্তি ভালো থাকতে সহযোগিতা করে। এ ছাড়া আয়রন মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে। গবেষণা বলছে, ভিজিয়ে রাখা কাজু বাদাম মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কারণ এতে ট্রিপটোফেন থাকে, যা আমাদের মানসিক চাপ কমায়।

কাজু বাদামে উচ্চ মাত্রার ফাইবার আছে, যা হজমের সমস্যা দূর করে। ছবি: ফ্রিপিক৩. কাজু বাদামে উচ্চ মাত্রার ফাইবার আছে, যা হজমের সমস্যা দূর করে। ভেজানো কাজু বাদাম খেলে খাবার সহজেই হজম হবে। এতে হজম কেন্দ্রিক জটিলতার পড়তে হবে না। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন।

৪. কাজু বাদাম ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ফসফরাসমৃদ্ধ একটি খাবার। যা শক্তিশালী হাড় গঠনে প্রয়োজনীয় ভূমিকা রাখে। নিয়মিত ভেজানো কাজু বাদাম খেতে পারলে হাড়ের ঘনত্ব বজায় থাকবে এবং অস্টিওপরোসিসের মতো রোগ থেকেও দূরে থাকবেন। গবেষণা থেকে দেখা গেছে , কাজু বাদাম খেলে শরীরে ব্যথার যন্ত্রণা কমবে।

৫. সুন্দর ত্বক এবং মসৃণ চুলের জন্য কাজু বাদাম খেতে পারেন। কাজু বাদামে আছে কপার, এটি কোলাজেন গঠনের জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখে। এছাড়া ত্বকের স্বাস্থ্যও ভালো রাখে এবং তারুণ্য ধরে রাখে। কাজু বাদামে থাকা কপার চুলের স্বাস্থ্যও ভালো রাখে। তাই নিয়মিত ভেজানো কাজু বাদাম খেলে প্রাকৃতিকভাবে আপনি সুন্দর থাকবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর