ভুল প্রশ্ন দিলে কর্তৃপক্ষ দায়ী থাকবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভুল প্রশ্নপত্র দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায় নিতে হবে এবং শাস্তির আওতায় আনা হবে। পাবলিক পরীক্ষা আইনে নতুন কড়াকড়ি, আগামী বছর কারিকুলাম ও এইচএসসি পরীক্ষায়ও আসছে পরিবর্তন।

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার পাবলিক পরীক্ষা আইনে পরিবর্তন করা হয়েছে। নতুন আইনে অনেক কড়াকড়ি এসেছে। ফলে অন্যবারের তুলনায় এবার পরীক্ষা সুষ্ঠু হবে। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ভুল প্রশ্ন দিলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন এবং শাস্তির আওতায় আনা হবে। এছাড়া পরীক্ষার সময় কোনো প্রাকৃতিক দূর্যোগ হলে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।’ 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আগামী বছরের এইচএসসি পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। ইতিমধ্যে রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী বছর কারিকুলামে পরিবর্তন করা হবে। ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে।’ 

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। ২ হাজার ৬৯৭ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা। এবার ৯ বোর্ডেই অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে। আগামী বছর থেকে ১১ বোর্ডে মৌলিক বিষয়ে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে।  

 

 

২ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে। অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী।
আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। পরীক্ষার সব প্রস্তুতি শেষ পর্যায়ে। এরই অংশ হিসেবে ঢাকা শিক্ষাবোর্ড, ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং কারিগরি ও মাদরাসা শিক্ষাবোর্ডে ঢাকা বিভাগের পরীক্ষার...
শিক্ষাক্ষেত্রে এখন ডিজিটাল চুরি নিয়ে সর্তক হওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সৃজনশীল ব্যবস্থাকে ত্বরান্বিত করার পাশাপাশি নানামুখী...
‘ইতোমধ্যে পাঁচ লাখ শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়েছে। আগামী জুলাইয়ের বাজেটের পর পর্যায়ক্রমে দেশের সব স্কুল শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা অত্যন্ত...
আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন মাসের আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে...
অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা অস্থিরতার মধ্যেও ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ইতিবাচক অবস্থায় ছিল দেশের পুঁজিবাজার। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯০০ পয়েন্ট বা...
ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী করতে দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সর্বজনীন পেমেন্ট পদ্ধতি ‘বাংলা কিউআর’। এখন থেকে গ্রাহকরা একটি মাত্র কিউআর কোড স্ক্যান করেই বিভিন্ন...
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় প্রবাহে বড় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই অর্থবছরে প্রবাসীরা মোট ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার...
লোডিং...

এলাকার খবর