মেকআপ পণ্য খোলার পর কতদিন ঠিক থাকে, জানেন

আপডেট : ২২ জুন ২০২৫, ১১:০০ পিএম

আমাদের অনেকেরই ড্রয়ারে থাকে নানা ধরনের মেকআপ প্রোডাক্ট। কিন্তু প্রশ্ন হলো, এই প্রসাধনী জিনিসগুলো কতদিন পর্যন্ত ব্যবহার করা নিরাপদ?

অনেকেই জানেন না, মেকআপ প্রোডাক্ট একবার খুলে ফেলার পর সবসময় দীর্ঘদিন ভালো থাকে না। বরং সময়মতো না ফেলে দিলে তা হতে পারে ত্বকের নানা সমস্যার কারণ। কোন মেকআপ আইটেম কতদিন ব্যবহার উপযোগী থাকে, জানুন।

বেইজ মেকআপ: ফাউন্ডেশন, পাউডার, কনসিলার

লিকুইড ফাউন্ডেশন: পানির মতো উপাদান থাকায় এতে সহজেই জীবাণু জমে। একবার খোলার পর ১ বছরের মধ্যেই ব্যবহার শেষ করা উচিত।

পাউডার ফাউন্ডেশন: শুষ্ক উপাদান বেশি, তাই একটু বেশি সময় রাখা যায়। ১৮ মাস পর্যন্ত ব্যবহার নিরাপদ।

ফেইস পাউডার: দুই বছর পর্যন্ত ব্যবহারযোগ্য। তবে খেয়াল রাখতে হবে, শুকনো জায়গায় রাখতে হবে যেন ভেজা না হয়।

কনসিলার: ত্বকে সরাসরি ব্যবহার হয় বলে ১ থেকে সর্বোচ্চ ১.৫ বছর পর্যন্ত ব্যবহার করতে হবে।

লিপস্টিক: ঠোঁটের প্রসাধনী

লিকুইড লিপস্টিক: খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। ৬ থেকে ৭ মাসের মধ্যেই ফেলে দিতে হবে।

বুলেট লিপস্টিক: ১৮ মাস থেকে ২ বছর পর্যন্ত ব্যবহার করা যায়।

চোখের মেকআপ: সবসময় বেশি সতর্কতা দরকার

মাসকারা: খোলার পর মাত্র ৩ মাস ব্যবহারযোগ্য। কারণ এটি চোখের সবচেয়ে সংবেদনশীল জায়গায় ব্যবহৃত হয়।

লিকুইড আইলাইনার ও কাজল: ৩ থেকে ৬ মাসের মধ্যেই ফেলে দেওয়া ভালো। কারণ জীবাণু সংক্রমণের ঝুঁকি বেশি।

পেন্সিল আইলাইনার: ভালোভাবে শান দিলে এটি ২ বছর পর্যন্ত নিরাপদে ব্যবহার করা যায়।

আইশ্যাডো: ২ বছর পর্যন্ত ব্যবহারযোগ্য। তবে মেয়াদ পেরিয়ে গেলে রঙ বা গন্ধ না পাল্টালেও ব্যবহার না করাই ভালো।

মেকআপ প্রোডাক্ট কেনার সময় অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনুন। আর খোলার পর ঠিক কতদিন পর্যন্ত ব্যবহার করা নিরাপদ, সেটাও নোট করে রাখুন। মেয়াদ পেরিয়ে গেলেও অনেক সময় মনে হয় প্রোডাক্ট ঠিক আছে, কিন্তু আসলে তা ত্বকের ক্ষতি করে।

সুস্থ ও সুন্দর ত্বক চাইলে সময়মতো মেকআপ প্রোডাক্ট বদলান। সৌন্দর্যের জন্য সচেতন থাকুন।

তথ্যসূত্র: ফেমিনা ইন্ডিয়া

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর