শীত আসছে, বানিয়ে নিন উইন্টার ক্রিম

শীত পড়তেই ত্বকে দেখা দেয় হাজারও সমস্যা। এই সময় ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে। সেই সঙ্গে হারিয়ে যায় ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা। তাই এই সময়টাতে ত্বকের বিশেষ যত্ন নেওয়ার বিকল্প নেই। শীতে এমন ক্রিম মাখতে হবে মুখে যা আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখবে। আর খেয়ার রাখবেন এগুলো যেন হয় অর্গানিক। এখানেই বিপদ। কোথায় খুঁজবেন এই ক্রিম। একদমই খুঁজতে হবে না, বাড়িতেই প্রাকৃতিক কিছু উপাদানের সাহায্যে বানিয়ে নিতে পারেন ‘উইন্টার ক্রিম’।

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১১:০০ এএম

শীতে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা হারাতে শুরু করে। এই সময় ত্বকের বিশেষ যত্ন নেওয়া জরুরি। যদি তা সঠিক নিয়মে না হয়, তাহলে ত্বকের বেহাল দশা হবেই। তাই শীতের এই সময়টিতে এমন ক্রিম মাখবেন, যা ত্বক ভালো রাখে। এলোভেরা দিয়ে তেমনই একটি ক্রিম তৈরি করে নিতে পারেন। যা ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখবে, সেই সঙ্গে বাড়াবে জেল্লা। এই ক্রিম বানানোর জন্যে লাগবে অ্যালোভেরা জেল, গ্লিসারিন, ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস এবং গোলাপ জল।

অ্যালোভেরা ত্বকের জন্য বেশ উপকারী। ছবি: ফ্রিপিক

যেভাবে বানাবেন উইন্টার ক্রিম
অ্যালোভেরা থেকে জেল আগে বের করে নিন। এবার ৬ টেবিল চামচ অ্যালোভেরা জেল ভালো করে ব্লেন্ড করে নিন। তারপর এই জেল এর সঙ্গে ২ চামচ গ্লিসারিন মেশান। উপকরণ দুটি ভালো ভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটিতে ৪টি ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস দিন। তারপর ৪ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। ক্রিম তৈরি হওয়ার আগ পর্যন্ত মিশ্রটি ব্লেন্ড করুন। ক্রিম তৈরি হওয়া মাত্রই একটি কাচের জারে ভরে ফ্রিজে রাখুন। ঘরোয়া ভাবে তৈরি এই ক্রিম ২ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

রাতে শোবার আগে লাগাতে হবে এই ক্রিম। ছবি: ফ্রিপিক

কখন মাখবেন এই ক্রিম?
প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করে, এই ক্রিম লাগান। তারপর হাতের তালু দিয়ে মাসাজ করুন। এতেই মিলবে উপকার। দেখবেন ত্বকের আর্দ্রতা বজায় থাকবে, আর জেল্লাও হবে দেখার মতো।

ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গরম পড়তেই সানস্ক্রিন যেন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। বাইরে বের হওয়ার আগে তড়িঘড়ি করে মুখে সানস্ক্রিন মাখা, এই অভ্যাস এখন অনেকেরই। কারণ রোদে বের হলেই ট্যান, র‍্যাশ, চুলকানি বা...
প্রসাধনীর বাজারে একসময় কোরিয়ান বা ‘কে-বিউটি’র দাপট ছিল সবচেয়ে বেশি। তবে এখন ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে জাপানি বা ‘জে-বিউটি’র। নাটক, সিনেমা আর সামাজিক মাধ্যমের প্রভাবে তরুণদের মধ্যে জাপানি ত্বকচর্চা...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর