আজ লিপস্টিক দিবস

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১১:২৩ এএম

আমাদের নানী-দাদীদের আমলে নাকি পান খেয়ে ঠোঁট রাঙানোর চল ছিল। পান হারিয়ে যায়নি, তবে ঠোঁট রাঙাতে লিপস্টিকের এখন আর বিকল্প নেই। লিপস্টিক ছাড়া বাইরে বেরোতে পারেন না, এমনও অনেকে আছে।

তবে এই লিপস্টিকের জন্যই যে একটি বিশেষ দিন রয়েছে, তা অনেক লিপস্টিকপ্রেমীই জানেন না। আজ ২৯ জুলাই, লিপস্টিক দিবস।

জানা যায়, ২০১৬ সালে ইরাকি বংশোদ্ভুত আমেরিকান মেকাপ আর্টিস্ট ও বিশ্বখ্যাত ব্র্যান্ড হুদা বিউটির প্রতিষ্ঠাতা হুদা কাত্তানের উদ্যোগে যুক্তরাষ্ট্রে এই দিবসের প্রচলন হয়।   

পছন্দের লিপস্টিকের রঙ আপনার ব্যক্তিত্ব কেমন সেটি প্রকাশ করে। ছবি: ফ্রিপিক ম্যাট, গ্লসি, গ্লিটার, নিয়ন একেক সময় একেক ধরনের লিপস্টিক থাকে ট্রেন্ডে। আপনার পছন্দ এবং স্বাচ্ছন্দ্য অনুযায়ী বেছে নিন লিপস্টিকের শেড।

লিপস্টিকের রঙ কিন্তু আপনার ব্যক্তিত্বের পরিচয়ও দেয়।

  • আপনার প্রিয় লিপস্টিক যদি গোলাপি রঙের হয়, তাহলে আপনি নিজেকে মিষ্টি দেখাতে ভালবাসেন। একইভাবে আপনি নরম মনের এবং বিশ্বস্ত একজন মানুষ।
  • প্লাম বা বেরি রঙের লিপস্টিক প্রিয় হলে আপনি জীবনে ঝুঁকি নিতে ভালবাসেন; খুবই সাহসী ও উচ্চাকাঙ্ক্ষী।
  • লাল লিপস্টিকের আবেদন কখনই পুরনো হয় না। সেই লাল লিপস্টিক যদি আপনার প্রিয় হয় তাহলে আপনি সাহসী তো বটেই, সেই সঙ্গে আত্মবিশ্বাসী এবং শক্তিমান ব্যক্তিত্বের অধিকারী।
  • যদি ন্যুড শেডের লিপস্টিক আপনার প্রিয় হয়, তাহলে আপনি খুবই গম্ভীর। একইসাথে আপনি জীবনে শান্তিকামী এবং কিছুটা অন্তর্মুখী।
  • যে নারীরা মভ লিপস্টিক ভালবাসেন তারা কিঞ্চিৎ রহস্যময়ী হয়ে থাকেন। নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে ভালোবাসেন এরা। 
  • বাদামি লিপস্টিকের প্রতি যদি আপনার আকর্ষণ থাকে তাহলে আপনার চরিত্রের গভীরতা প্রবল। খুব রোমান্টিক আর উদ্যমীও বটে। 
  • পার্পল লিপস্টিক যদি আপনার প্রিয় হয় তাহলে আপনি অত্যন্ত আবেগপ্রবণ।
  • আর আপনার প্রিয় রঙের লিপস্টিক কমলা হলে আপনি ভীষণ এনার্জেটিক। জীবনটাকে আনন্দের সাথে উপভোগ করতে ভালবাসেন।  

তথ্যসূত্র- নিউজ এইটিন

আজ বিশ্ব বাবা দিবস। যে মানুষটি সন্তানের প্রথম ভরসা, প্রথম শিক্ষক, প্রথম নায়ক, তাকে সম্মান জানাতেই এই বিশেষ দিন। তবে দিনটি সবার জন্য একই আবেদন নিয়ে আসে না। কারো জন্য দিনটি, বাবার সঙ্গে আনন্দময় সময়...
বিশ্বজুড়ে রয়েছে নানা দিবস। সেগুলো নিয়ে হয় নানা আয়োজনও। কিন্তু পুরুষদের নিয়েও যে একটি আন্তর্জাতিক দিবস আছে, সেটা কি সবাই জানেন? অনেকের কাছেই এই দিবসটি এখনও অপরিচিত। হ্যাঁ, আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক...
প্রতি বছর অক্টোবরে দ্বিতীয় শুক্রবারে পালিত হয় বিশ্ব ডিম দিবস। এই দিনটি ডিমের বহুমুখী ব্যবহার, সাশ্রয়ী মূল্য ও অসাধারণ পুষ্টিগুণের প্রতি সচেতনতা বাড়াতে উদ্‌যাপন করা হয়। এই আয়োজনের পেছনে রয়েছে...
প্রতি বছর সেপ্টেম্বর ২০ পালিত হয় ফ্রায়েড রাইস দিবস। যা শুধু সুস্বাদু নয়, বরং পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। ফ্রায়েড রাইসের প্রতি মানুষের ভালোবাসা কোনো একদিনে তৈরি...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর