শীতের আগেই ত্বক শুষ্ক? এখনই নিন প্রস্তুতি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৯:৩১ এএম

জাঁকিয়ে শীত পড়েনি এখনও। কিন্তু চামড়া কুঁচকে যাওয়া, ঠোঁট শুকিয়ে যাওয়া, ত্বকের খসখসে ভাব প্রভৃতি শীতের লক্ষণগুলো ইতিমধ্যে এসে হাজির! 

এ সময় কিছু নিয়ম মেনে ত্বককে নরম, কোমল ও মসৃণ রাখা যায়। আগেভাগে প্রস্তুতি নিয়ে ফেললে ত্বকের ক্ষতিও অনেকটা রোধ করা যায়।

নিয়মিত ময়েশ্চারাইজার

মুখ, হাত অথবা শরীরের যেকোনো অংশে সাবান ব্যবহারের পর আমাদের ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে যায়। কিন্তু ত্বকের আর্দ্রতা রক্ষায় প্রাকৃতিক তেল গুরুত্বপূর্ণ। শীতে ত্বক পরিষ্কারের পরপরই এজন্য ময়েশ্চারাইজার ব্যবহার করা আবশ্যক। রাসায়নিক ময়েশ্চারাইজারের তুলনায় প্রাকৃতিক অলিভ অয়েল ত্বকের জন্য উপকারি। গোসলের পর তাই ত্বক ভেজা অবস্থায় থাকতেই পুরো শরীরে অলিভ অয়েল মেখে নিন। 

গোসলে গরম পানি

শীতের হালকা আগমনীর সঙ্গে অনেকে গরম পানি দিয়ে গোসল শুরু করে দিয়েছেন। তবে গরম পানি দিয়ে দীর্ঘক্ষণ গোসল করলে ত্বক থেকে প্রাকৃতিক তেল বের হয়ে যায়। বিশেষজ্ঞরা এজন্য কুসুম গরম পানি ব্যবহারের পরামর্শ দেন। শীতে গোসলের পর শরীর হালকাভাবে নরম তোয়ালে ব্যবহার করে মোছার পরামর্শও দেন বিশেষজ্ঞরা।

শীতে ত্বকের নানান সমস্যা দেখা দেয়। ছবি: ফ্রিপিক

ঠোঁটের যত্ন

ইতিমধ্যে বহু মানুষের ঠোঁট ফাটতে শুরু করেছে। কারো কারো আবার বাবার ঠোঁট শুকিয়ে যাচ্ছে। কিন্তু কোনোভাবেই জিহবা দিয়ে ঠোঁট ভেজানো উচিত নয়। এতে ঠোঁটের আর্দ্রতা আরও হ্রাস পায়। ঠোঁটে ভ্যাসলিন, লিপজেল বা পেট্রোলিয়াম জেলি ইত্যাদি ব্যবহার করলে সহজেই ঠোঁট ভালো রাখা যায়।

পায়ের যত্ন

ঠোঁটের মতো পায়ের পাতার দিকে চাইলেও বোঝা যায়, শীত আসন্ন! বাইরে থেকে ফিরে রোজ কুসুম গরম পানিতে ভালোমতো পা ধুয়ে নিন। এরপর তোয়ালে দিয়ে মুছে ময়েশ্চারাইজার মাখুন। তিল বা নারকেলের তেল মালিশ করতে পারেন। যাদের পা ফাটতে শুরু করেছে, তারা ক্র্যাক হিল রিপেয়ার ক্রিম ব্যবহার করুন। ফাটা স্থানে ক্রিম লাগিয়ে মোজা পরে ঘুমুতে যাবেন। তাহলে সারারাত পা ময়েশ্চারাইজড থাকবে।

পর্যাপ্ত পানি পান

শীত মানেই আমাদের পানি পানের মাত্রা কমে যাওয়া! তাপমাত্রা কম থাকার কারণে আলাদা করে পিপাসা পায় না। অথচ আর্দ্র আবহাওয়া শরীর শুষ্ক করে দেয়। ত্বক লাবণ্য হারিয়ে নিষ্প্রাণ আর খসখসে দেখায়। পিপাসা না পেলেও তাই পানি পানের পরিমাণ কমিয়ে দেবেন না। তাহলে ত্বকের জেল্লাও বজায় থাকবে। 

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর