দেশি উপাদানে প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ প্রিয়াঙ্কার

সেলিব্রিটিরা ত্বকের জন্য দামি ট্রিটমেন্ট নিলেও, অনেকের ভরসা রেমেডির। প্রিয়াঙ্কা চোপড়াও তেমনই একজন। তিনি দেশি উপাদানে ফেস মাস্ক তৈরি করতে ভালোবাসেন। রান্নাঘরের সাধারণ উপকরণ দিয়ে বানানো এই মাস্ক ত্বক উজ্জ্বল করে। সেই সাথে দূর করে নিস্তেজভাব।

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৬:৩০ পিএম

সেলিব্রিটিরা নিজেদের ত্বক সুন্দর ও উজ্জ্বল রাখতে দামি স্কিন ট্রিটমেন্ট নিতে পছন্দ করেন। যাতে তারা ৬০ বছরেও ৩০-এর মতো দেখতে পারেন। তবে প্রাকৃতিক উপাদানের গুরুত্ব এখনো তাদের স্কিনকেয়ার রুটিনে অপরিহার্য। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে খুশি কাপুর পর্যন্ত সবাই প্রাকৃতিক উপাদানে তৈরি ফেস মাস্কের ভক্ত। আর কেন-ই-বা নয়? আমাদের রান্নাঘর আসলে ত্বক ও চুলের যত্নের এক বিস্ময়কর ভাণ্ডার। সেখানে রয়েছে বেসন, হলুদ, দুধ, কফিসহ অনেক কিছুই।

তাই এবার আপনার প্রিয় তারকাদের ফ্যাশন বা মেকআপ টিপস নেওয়ার পাশাপাশি তাদের সৌন্দর্যের গোপন রহস্যও জানতে পারবেন। প্রিয়াঙ্কা চোপড়া, যিনি অনস্ক্রিন একেবারে গ্ল্যামারাস। আর অফস্ক্রিন তিনি কিন্তু একেবারে দেশি মেয়ে। নিক জোনাসের সঙ্গে বিয়ের পরও তিনি তার শিকড়ের প্রতি অটল থেকেছেন। আর তার প্রিয় দেশি নুসখা (প্রাকৃতিক রেমেডি) তারই প্রমাণ।

আমরা ছোটবেলা থেকে প্রিয়াঙ্কাকে নানা চরিত্রে দেখেছি। আর তার অসাধারণ অভিনয়ের কারণে তাকে সবসময়ই ভালোবেসেছি। দোস্তানা, ৭ খুন মাফ, বরফি- এমন বহু ছবিতে তিনি আমাদের মুগ্ধ করেছেন। তবে আজ আমরা তার ফিল্ম ক্যারিয়ার নিয়ে কথা বলতে আসিনি। বরং তার প্রিয় ফেস মাস্কের গোপন রহস্য উন্মোচন করতে এসেছি। যা তাকে অনস্ক্রিন এই স্বাভাবিক উজ্জ্বলতা দেয়।

প্রিয়াঙ্কা চোপড়া অনস্ক্রিন একেবারে গ্ল্যামারাস আর অফস্ক্রিন একেবারে দেশি মেয়ে। ছবি: ইনস্টাগ্রাম

উজ্জ্বলতার গোপন রহস্য কী?

একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘রূপচর্চার জন্য তার কাছে অসংখ্য সৌন্দর্যের গোপন রেসিপি রয়েছে, যা একেবারে জাদুর মতো কাজ করে। একটি সহজ ফেস মাস্ক, যা ত্বক উজ্জ্বল করতে ও নিস্তেজভাব দূর করতে সাহায্য করে। এতে প্রধান উপাদান হিসেবে রয়েছে দই।’

ফেস মাস্কের কী কী উপাদান রয়েছে

দই শুধু হজমের জন্যই উপকারী নয়, বরং ত্বকের জন্যও অসাধারণ। দই-যুক্ত ফেস মাস্ক ত্বকের আর্দ্রতা ধরে রাখে, উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে।

এতে রয়েছে হলুদ। এটি এক প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক, যা ব্রণ, দাগ ও কালো দাগ কমাতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ হওয়ায় এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বিশেষ কার্যকর।

আর ওটমিল। সকালের পুষ্টিকর খাবারের পাশাপাশি ওটমিল স্কিনকেয়ারেও দুর্দান্ত। এটি একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা ত্বকের লালচেভাব, শুষ্কতা ও চুলকানি কমায়।

কীভাবে বানাবেন প্রিয়াঙ্কার ফেস মাস্ক?

এই ফেস মাস্ক বানাতে লাগবে দই ১-২ টেবিল চামচ, ওটমিল ১-২ টেবিল চামচ ও হলুদ ১-২ চা-চামচ।

তৈরি ও ব্যবহার পদ্ধতি

এই সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। মুখে সমানভাবে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

প্রিয়াঙ্কা থেকে অনুপ্রাণিত ফেস মাস্ক

প্রিয়াঙ্কা চোপড়া আরও একটি ফেস মাস্কের কথা বলেছেন। যাতে ব্যবহার করা হয়— গমের আটা, হলুদ, দই, লেবুর রস ও গোলাপ জল। এছাড়াও তার প্রিয় প্রাকৃতিক বডি স্ক্রাব। যা তৈরি করতে লাগবে বেসন, দই, লেবুর রস, দুধ, চন্দন গুঁড়া ও হলুদ। এই উপাদানগুলো মিশিয়ে একটি প্রাকৃতিক স্ক্রাব তৈরি করা যায়। এটি ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তোলে।

এখন আমরা জানি, ফেস মাস্ক হোক বা বডি স্ক্রাব, দই ও হলুদ হল আমাদের বলিউড কুইন প্রিয়াঙ্কা চোপড়ার প্রিয় দুটি উপাদান। তাহলে আর দেরি কেন? এখনই রান্নাঘর থেকে দই, হলুদ ও ওটমিল নিয়ে তৈরি করুন প্রিয়াঙ্কার মতো একটি ঝলমলে ফেস মাস্ক।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর