শাড়িতেই উৎসবের আভিজাত্য, প্রমাণ করলেন টুইঙ্কেল খান্না

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৮:০০ পিএম

টুইঙ্কেল খান্না আবারও প্রমাণ করলেন, তিনি স্রোতের সঙ্গে গা ভাসানো মানুষ নন। তাঁর স্টাইল সব সময়ই স্বতন্ত্র, যেখানে শৈলী আর সরলতার সুন্দর মিশ্রণ দেখা যায়। তেমনই এক উৎসবে তিনি বেছে নিয়েছিলেন রানি-পিঙ্ক রঙের সিল্কের শাড়ি। সূক্ষ্ম সোনালি নকশা আর জরির কাজ করা পাড়ে শাড়িটি হয়ে উঠেছিল একেবারে ঐতিহ্যবাহী। পদ্মফুল-প্রেরণায় তৈরি মোটিফ আর সিল্কের ঔজ্জ্বল্যে তাঁর সাজে জ্বলজ্বল করছিল উৎসবের রঙ।

শাড়ির সঙ্গে টুইঙ্কেল মিলিয়েছিলেন অ্যান্টিক-গোল্ডেন ব্লাউজ। এলবো-লেংথ হাতা আর নিখুঁত কাটে তৈরি সেই ব্লাউজ সাজে এনেছিল গঠন ও ভারসাম্য। রানি-পিঙ্ক আর সোনালি রঙের এই মেলবন্ধন উৎসবের সাজে এক নিখুঁত ছোঁয়া দিয়েছে।

চুল, গয়না আর সাজের সহজতা

চুল বাঁধা খোঁপায়, মুখে হালকা মেকআপ, কপালে ছোট্ট টিপ-টুইঙ্কেলের সাজে ছিল নির্মল স্বাভাবিকতা। কানে ভারী সোনার দুল, হাতে মোটা ব্রেসলেট, এই দুটি গয়নাই পুরো সাজকে করেছে পরিপূর্ণ। তাঁর এই স্টাইল প্রমাণ করেছে, উৎসবের আভিজাত্য মানেই অতিরিক্ত সাজ নয়। বরং সঠিক রঙ, পোশাক আর ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্য।

অন্য তারকারাও উৎসবের রঙে

শুধু টুইঙ্কেল নন, অন্যান্য তারকারাও মাতলেন উৎসবের আনন্দে। অনন্যা পান্ডে বেছে নিয়েছিলেন সাদা আইভরি কুর্তার সেট। হাতা, গলার নকশা আর কুর্তার পাশে সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ পোশাকে এনেছিল আভিজাত্যের ছোঁয়া। ঘণ্টা-আকৃতির হাতা তার সাজে যুক্ত করেছিল এক আধুনিক, খেলাচ্ছলে ধারা।

অন্যদিকে দিব্যা দত্ত ছিলেন একেবারেই স্বাচ্ছন্দ্যময় সাজে। রঙিন সুতির শাড়ির সঙ্গে সাদা ব্লাউজ মিলিয়ে তিনি পারিবারিক পরিবেশেই স্বাগত জানিয়েছেন বাপ্পাকে। তাঁর এই সাজ যেমন আরামদায়ক, তেমনি ছিল ঐতিহ্যবাহী সৌন্দর্যে ভরা।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে বলে আশা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও বাংলাদেশের স্বার্থ তুলে ধরতে...
সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা ঘিরে বাগেরহাটে জমে উঠেছে সোলা দিয়ে তৈরি ফুলের বাজার। পূজার প্রস্তুতিতে এসব ফুল কিনছেন ক্রেতারা। কয়েক দিন ধরে জেলার বিভিন্ন হাটবাজারে চলছে বেচা-কেনা। তবে ফুলের...
বায়তুল মোকাররম এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর (পিজি) হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর