রেস্তোরার মজার নুডলস যেভাবে বানাবেন বাড়িতে

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৬:৫৭ পিএম

ছোট বড় সবাই কম-বেশি নুডলস পছন্দ করেন। তবে একই স্বাদ নিয়মিত কারো ভালো লাগে না। তাই তো ভিন্ন স্বাদ দিতে রেস্তোরার মজার প্রন গ্রেভি নুডলস বানাতে পারেন বাড়িতেই। স্কুলের টিফিনে বা বিকেলের নাশতায় দিতে পারেন ঘরে তৈরি খাবারটি। রেসিপি দিয়েছেন হোম শেফ ফারজানা প্রিয়া

উপকরণ: নুডলস ২০০ গ্রাম, চিংড়ি ১৫০ গ্রাম (বড় বা মাঝারি মাপের), বাঁধাকপি ১০০ গ্রাম, রসুনপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১চা-চামচ, শাহী গুড়া মরিচ ১ চা-চামচ, গোলমরিচ গুড়া ১ চা-চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ চামচ, লবণ স্বাদমতো এবং ২৫০ গ্রাম।

প্রণালী: প্রথমে নুডলস সিদ্ধ করে নিতে হবে। চিংড়িগুলোতে লবণ ও গোলমরিচের গুড়া মাখিয়ে রাখুন। কড়াইয়ে অল্প পরিমাণ তেল গরম করে চিংড়িগুলো ভেজে নিন। কড়াইয়ে আবার সামান্য তেল গরম করে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি, রসুনপাতা কুচি, পেঁয়াজপাতা কুচি, কুচানো বাঁধাকপি দিয়ে ভেজে নিতে হবে। তারপর এতে নুডলস দিয়ে ওয়েস্টার সস, ভেজে রাখা প্রন, স্বাদমতো লবণ, গোলমরিচ গুড়া এবং শাহী গুড়া মরিচ মিশিয়ে নামিয়ে নিন। এবার গ্রেভি বানাতে ১ চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিন। কড়াইয়ে অল্প তেল দিয়ে তাতে মিশ্রণটি ঢেলে স্বাদমতো লবণ ও গোলমরিচের গুড়া মিশিয়ে অল্প আঁচে দু’ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। এবার প্লেটে নুডলস সাজিয়ে উপর থেকে গ্রেভি ঢেলে গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন:

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আজ বৃস্পতবিার সকাল থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।
জামায়াতে ইসলামী এখন জামায়াত লীগ হয়েছে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
এটা আগে থেকেই নির্ধারিত যে, প্রথমবারের মতো আয়োজিত ১৪ দলের ফিফা আসিয়ান কাপ দুটি ডিভিশনে হবে। এর মধ্যে বাংলাদেশসহ ৮টি দল আছে ডিভিশন-১ বা প্রিমিয়ার ডিভিশনে। এই ৮ দল দুটি গ্রুপে ভাগ হয়ে নিজেদের মধ্যে...
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর