বেঁচে যাওয়া রুটি দিয়ে মজার পাস্তার রেসিপি

আপডেট : ২৬ জুন ২০২৪, ১০:০৬ পিএম

সকালের নাশতা মানে রুটি, সবজি বা ডিম ভাজি। যদি কোনদিন বাড়তি রুটি ভাজা হয়ে যায়, সেগুলো আর পরে খাওয়া হয় না। ফলে নষ্ট হতে পারে খাবার। আপনি যদি খাবার নষ্ট নিয়ে সচেতন হন, তবে আপনার জন্যই এই উপায়। বেঁচে যাওয়া এই রুটি দিয়ে বানাতে পারেন মজার পাস্তা। রুটির চিলি গার্লিক পাস্তার রেসিপি দিয়েছেন শবনম রহমান

উপকরণ: রুটি ১টা (আটার রুটি), ডিম সেদ্ধ ১টা, রসুন কুচি ১ চা-চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি ২ চা-চামচ, টমেটো সস ২ চা-চামচ, চিলি সস ১ চা-চামচ, সয়া সস ১ চা-চামচ, বড় টমেটো ১টা, গোটা শুকনো মরিচ ২টা, মাখন ১০ গ্রাম এবং ময়দা ১০ গ্রাম।

প্রণালী: টমেটো এবং শুকনো মরিচ সেদ্ধ করে পেস্ট করে নিতে হবে। সেদ্ধ ডিম দুই ভাগ করে ভেজে নিন। এবার প্যানে মাখন দিয়ে তাতে একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে নাড়াচাড়া করুন। তারপর তাতে টমেটো সস ও সয়া সস দিন। এবার রুটি গোল করে পেঁচিয়ে টুকরো টুকরো প্যানে দিন। মিশ্রণটি এবার নাড়াচাড়া করুন মিনিট পাঁচেক। ভাজা ডিমের এক টুকরো, চিজ ও কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন:

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে দুটি কলোনির ২৩টি ঘর ও ৫টি দোকান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
১১ বছর পর যুক্তরাষ্ট্র সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার জয়েন্ট বেস অ্যান্ড্রুসে শি জিনপিংকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তার সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সর্বশেষ বিশ্বকাপেই রোনালদোর মধ্যে বয়সের ছাপ দেখা গেছে। বৈশ্বিক টুর্নামেন্টে নিজেকে খুব একটা মেলেও ধরতে পারেননি তিনি। এতে রোনালদোর অবসর নিয়েও আলোচনা শুরু হয়। রোনালদো নিজেও বিশ্বকাপের পর অবসরের কথা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর