ইতালিয়ান ডেজার্ট তিরামিসু যেভাবে বানাবেন

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০২:৫১ পিএম

আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে ডেজার্ট হিসেবে ছিল এই ইতালিয়ান আইটেমটি। মজার এই ডেজার্টটি আপনি ঘরেই বানাতে পারেন। বাঙালির কাছে উৎসব মানেই খাবারের স্বাদে ভিন্নতা আনার চেষ্টা করা। তাই তো আমরা ঘরে-বাইরে সব সময় নতুন নতুন খাবারের স্বাদ পেতে চাই। বিশেষ করে মিষ্টি খাবারের প্রতি আমাদের সবারই আলাদা আগ্রহ থাকে। মজার এই তিরামিসুর রেসিপি দিয়েছেন শবনম রহমান

উপাদান: ডিম ৪টি, চিনি ১ কাপ, দুধ ১/২ কাপ, হুইপিং ক্রিম ১ কাপ, ভ্যানিলা এসেন্স, ক্রিম চীজ ১ প্যাকেট, কফি ১/২ চা-চামচ, লেডি ফিঙ্গার বিস্কুট ৮/১০ টি (বাটির সাইজ অনুযায়ী) এবং কোকো পাউডার স্বাদমতো।

প্রণালী: ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে দুই বাটিতে রাখুন। একটি পাত্রে পানি গরম করে তার মধ্যে কুসুমের বাটিটি বসিয়ে দিন। এবার এই কুসুমের মধ্যে চিনি ও লিকুইড দুধ দিয়ে দিন। তারপর উপাদানগুলো মিশে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। চুলা থেকে নামানোর পরও ৩/৪ মিনিট কুসুমটুকু নেড়ে যেতে হবে। তা না হলে বাটি গরমে জমে যাবে। বাটিটিকে ঢাকনা বা প্লাস্টিকের র‍্যাপ দিয়ে ঢেকে রাখতে হবে।

এবার হুইপিং ক্রিম বানানোর পালা। যে বাটিতে ক্রিম তৈরি করবেন সেটি ৩০ মিনিট ফ্রিজে রেখে দিবেন। এতে ক্রিম বেশ ভালোভাবে জমে। এবার ক্রিমটুকু বিট করে নিন। কুসুমের বাটিতে এবার কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিন। সাথে মিক্স করে নিন মাস্কারপনি চীজ বা ক্রিম চীজ। সময় নিয়ে সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করতে থাকুন। শেষ এক মিনিট বিটার দিয়ে হালকা বিট করে নিতে পারেন।

এবার হুইপিং ক্রিম অল্প অল্প করে এই মিশ্রণে মিশিয়ে নিতে হবে। এই কাজটি করতে হবে ধীরে ধীরে। এটা মেশানোর জন্য কোনো বিটার বা হ্যান্ড হুইস্ক ইউজ করা যাবে না। এতে হুইপিং ক্রিমের ফোমি ভাব নষ্ট হয়ে যাবে এবং তিরামিসু সেট হবে না। মেশানো হয়ে গেলে মিশ্রণটি বেশ স্মুথ হবে।

আর একটি বাটিতে দুই কাপ গরম পানি নিয়ে তাতে কফি মিশিয়ে নিন। এই মিশ্রণটি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিন। যে সার্ভিং বোলে তিরামিসু বানাবেন সেটিতে লেডি ফিঙ্গারগুলো কফির পানিতে একটি একটি করে ভিজিয়ে রেখে দিন। বিস্কুট কিন্তু ২/৩ সেকেন্ডের বেশি ভিজিয়ে রাখা যাবে না। এবার এই বিস্কুটের উপর দিয়ে দিন রেডি করে রাখা মিশ্রণটুকু। এবার আরও একটি বিস্কুটের লেয়ার দিন। আবারও মিশ্রণটুকু চারপাশে ভালোভাবে ঢেলে দিন।

এখন আট ঘণ্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে ভালোভাবে সেট হওয়ার জন্য। আট ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে নিন। এর উপর ছিটিয়ে দিন কোকো পাউডার। এবার পছন্দসই সাইজে কেটে নিয়ে পরিবেশন করুন। ব্যস! তৈরি হয়ে গেলো মজাদার ইতালিয়ান ডেজার্ট তিরামিসু। ঘরোয়া যে কোনো আয়োজনে, মেহমানদারীতে এখন পরিবেশন করতে পারেন এই ডেজার্টটি।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর