মচমচে ফিশ ফ্রাইয়ের রেসিপি

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৪:০৫ পিএম

প্রতিদিন মাঝের ঝোল বা ভজি খেতে একঘেয়েমি লাগতেই পারে। তাই খাবারে স্বাদ ফেরাতে করতে পারেন মাছের ভিন্ন পদ। ঘরে থাকা উপকরণ দিয়ে বানাতে পারেন মজার ফিশ ফ্রাই। রইল রেসিপি।

উপকরণ: ভেটকি মাছ (কাঁটা ছাড়া ফিলে) ২টি, লেবুর রস পরিমাণমতো, ধনেপাতা বাটা ১ চা-চামচ, আদা ও রসুন বাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ বাটা ১/২ চামচ, গোলমরিচের গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, ডিম ১টা, কর্নফ্লাওয়ার ১ চা-চামচ, বিস্কুটের গুঁড়া পরিমাণমতো এবং তেল।

প্রণালী: প্রথমে মাছের টুকরোগুলো খুব ভালো করে ধুয়ে নিন। তারপর পানি ঝরিয়ে রেখে দিন। এবার ফিলের মধ্যে ছড়িয়ে দিন লেবুর রস, লবণ আর গোলমরিচের গুঁড়া। এভাবে ৩০ মিনিট রেখে দিন। এবার বাটা মশলা মিশিয়ে ভালো ভাবে ম্যারিনেট করে ফ্রিজে ঘণ্টা দু’য়েক রেখে দিন।

এবার একটা বাটিতে ডিমটা ফেটিয়ে নিন। তাতে যোগ করুন কর্নফ্লাওয়ার। তারপর ভালো করে ফেটিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন ডিমে যেন কোনো লাম্প না থাকে। এবার ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাছের ফিলেতে ভালো করে মিশ্রণটি লাগিয়ে নিন। তারপর বিস্কুটের গুঁড়াতে রেখে মাছের ফিলের দু'পিঠ কোটিং করে নিন। টাইট করে কোট করবেন যেন কড়াইতে ছেড়ে না দেয়। এবার কড়াইয়ের তেল গরম হলে ফিলেগুলো দিয়ে ভেজে নিন। সোনালি না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। বিকেলের নাশতায় সসের সঙ্গে পরিবেশন করুন।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে দুটি কলোনির ২৩টি ঘর ও ৫টি দোকান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
১১ বছর পর যুক্তরাষ্ট্র সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার জয়েন্ট বেস অ্যান্ড্রুসে শি জিনপিংকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তার সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সর্বশেষ বিশ্বকাপেই রোনালদোর মধ্যে বয়সের ছাপ দেখা গেছে। বৈশ্বিক টুর্নামেন্টে নিজেকে খুব একটা মেলেও ধরতে পারেননি তিনি। এতে রোনালদোর অবসর নিয়েও আলোচনা শুরু হয়। রোনালদো নিজেও বিশ্বকাপের পর অবসরের কথা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর