সহজেই বানাতে পারেন ভেজিটেবল বার্গার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম

এখন বাজারজুড়ে পাওয়া যায় নানা সবজি। এসব সবজিতে বানাতে পারেন মজার সব খাবার। যার মধ্যে হতে পারেন ভেজিটেবল বার্গার। ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণে বানাতে পারবেন এই বার্গার। রইল রেসিপি।

উপকরণ: পেঁয়াজ (কাটা) ১টি, গাজর (কুচি করা) ১টি, আলু সেদ্ধ ২টি, মটরশুঁটি সেদ্ধ ১/২ কাপ, ভেজিটেবল পিউরি (সবজি মিশিয়ে ফোটানো) ১/৪ কাপ, ব্রেড ক্রাম্ব (ভেজিটেবল প্যাটির মিশ্রণ পেঁচানোর জন্য) ১ কাপ, লবণ স্বাদমতো, গোলমরিচ ১/২ চা-চামচ, তেল ১ চা-চামচ, চাট মশলা ১/২ চা-চামচ, পেঁয়াজ, টমেটো, লেটুস (বার্গার বানানোর জন্য)।

প্রণালী: প্রথমে আলু, গাজর এবং মটরশুঁটি সেদ্ধ করে নিন। পেঁয়াজ কুচি করে ভালোভাবে ভেজে নিন।

একটি বড় বাটিতে সেদ্ধ সবজি, ভেজিটেবল পিউরি, পেঁয়াজ, গোলমরিচ, চাট মশলা এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ব্রেড ক্রাম্ব দিয়ে মিশ্রণটি শক্ত করুন। যাতে এটি প্যাটির আকার নিতে পারে। মিশ্রণটি দিয়ে ছোট ছোট প্যাটি তৈরি করুন। প্যাটিগুলো নাড়াচাড়া করে মচমচে হওয়া পর্যন্ত ভালভাবে ভেজে নিন।

এবার বার্গার বানানোর পালা। এখন একটি বার্গার বান নিতে একটি প্যাটি রাখুন, তার উপরে পেঁয়াজ, টমেটো এবং লেটুস যোগ করুন। ব্যস তৈরি ভেজিটেবল বার্গার। এখন গরম গরম পরিবেশন করুন।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
চলতি বছর না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা...
স্থানীয় সরকার নির্বাচনের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। রুলের বিষয়ে জেনে বিদ্যমান আইন, পার্শ্ববর্তী দেশগুলোতে কী অবস্থা আছে...
একটার পর একটা হামলা, একটার পর একটা বিস্ফোরণ; আর প্রতিবারই বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ। এবার ইরান একের পর এক এমন সামরিক অভিযান শুরু করেছে, যা শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, পুরো পশ্চিমা...
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংঘাত সৃষ্টি হতে পারে। সংসদে সমাধান না হলে সংঘাত রাজপথে গড়াতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার...
লোডিং...

এলাকার খবর