বাড়িতে বানাতে পারেন গার্লিক নান

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৮ পিএম

গার্লিক নান একটি ইন্ডিয়ান কুইজিনের খাবার। নান রুটি সাধারণত তন্দুরে বা ওভেনে তৈরি করা হয়। আপনি চাইলে এটি প্যানেও তৈরি করতে পারবেন। এই নান মূলত ভারত, পাকিস্তান, নেপাল এবং অন্যান্য দক্ষিণ এশীয় অঞ্চলে খাওয়া হয়। মাংসের তরকারি, সবজি ও ডাল দিয়েও খেতে পারেন গার্লিক নান। রইল সহজ রেসিপি।

উপকরণ: ময়দা ২ কাপ, গরম পানি ১/২ কাপ, চিনি ১ চা-চামচ, খামির ১ চা-চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ, বেকিং পাউডার ১/৪ চা-চামচ, রসুন কুচি ৩-৪ কোয়া এবং রুটির উপরে ব্রাশ করার জন্য ঘি।

প্রণালী: প্রথমে একটি ছোট বাটিতে পানি ও চিনি মিশিয়ে তাতে ইস্ট যোগ করুন। ৫ মিনিট রেখে দিন যাতে ইস্ট সক্রিয় হয়ে ওঠে। তারপর ডো তৈরির পালা। একটি বড় বাটিতে ময়দা, লবণ, এবং বেকিং পাউডার মিশিয়ে নিন। তাতে তেল এবং ইস্ট যোগ করুন। অল্প অল্প পানি দিয়ে ডো নরম করুন। ডোটি মাখিয়ে ১ ঘণ্টা ঢেকে রাখুন। যাতে এটি ফুলে ওঠে।

ডো ফুলে উঠলে, ছোট ছোট বল বানিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে গোল আকারে বেলুন করুন। রুটির উপরে কুচি করা রসুন ছড়িয়ে দিন। কিছুটা তেলও দিতে পারেন। একটি গরম তাওয়া বা প্যান নিন। তাতে একটু তেল দিয়ে রুটি ছেড়ে দিন। রুটির একপাশ সোনালি হলে, উল্টে দিয়ে অন্য পাশে সোনালি করে ভাঁজুন। গরম রুটির উপরে ঘি ব্রাশ করে পরিবেশন করুন।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর