বিকেলের নাশতায় আলুর ললিপপ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম

স্ন্যাকস বা হালকা নাস্তায় খাওয়ার জন্য দারুন একটি আইটেম হতে পারে আলুর ললিপপ। চায়ের সাথে মচমচে আলুর ললিপপ একদম পারফেক্ট হতে পারে। এছাড়াও অফিসের বিরতিতে হালকা নাশতা হিসেবে খেতে পারেন। আর বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও মজাদার একটা আইটেম হতে পারে আলুর ললিপপ। তাছাড়া ছোটখাট দাওয়াত বা বাসার পার্টিতে অ্যাপেটাইজার হিসেবে পরিবেশন করতে পারেন এই আইটেমটি। সামনে যেহেতু রোজা, তাই রমজানে ইফতারের টেবিলে ভাজাপোড়ার বিকল্প হিসেবে ভালো একটা চয়েস হতে পারে এই ললিপপ। রইল রেসিপি।

খুব সহজেই বানাতে পারেন আলুর ললিপপ। ছবি: ইনডিপেনডেন্ট

উপকরণ: আলু ৩-৪টি (সেদ্ধ), ব্রেডক্রাম্ব ১ কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া ১/২ চা-চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিজ ২ টেবিল চামচ (গ্রেট করা), টুথপিক বা কাঠি ললিপসের জন্য এবং ভাজার জন্য তেল।

প্রস্তুত প্রণালী: প্রথমে আলুর মিশ্রণ তৈরি করে নিতে হবে। তার জন্য সেদ্ধ আলু ভালোভাবে চটকে নিন যেন কোনো দানা না থাকে। এতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, ধনেপাতা, চিজ ও লবণ মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার কর্নফ্লাওয়ার ও কিছুটা ব্রেডক্রাম্ব মিশিয়ে একটি নরম কিন্তু শক্ত মিশ্রণ তৈরি করুন।

তারপর ললিপপের আকার দিতে হবে। হাতের তালুতে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট বল তৈরি করুন। চাইলে বলের আকৃতির পরিবর্তে ড্রামস্টিক বা ললিপপসের মতো বানাতে পারেন। প্রতিটি বল বা ললিপের মাঝে কাঠি গেঁথে দিন। আলাদা একটি বাটিতে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও সামান্য পানি মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করুন। অন্যদিকে, একটি প্লেটে ব্রেডক্রাম্ব ছড়িয়ে রাখুন। প্রতিটি আলুর ললিপপস প্রথমে কর্নফ্লাওয়ার ব্যাটারে চুবিয়ে নিন। এরপর ব্রেডক্রাম্বের মধ্যে গড়িয়ে দিন যেন চারপাশে সুন্দর একটা ক্রিস্পি লেয়ার তৈরি হয়।

এবার একটি প্যানে তেল গরম করুন। তারপর ললিপপগুলো মিডিয়াম আঁচে সোনালি বাদামি রঙ করে ভেজে তুলুন। টিস্যু পেপারের ওপর রেখে অতিরিক্ত তেল শুষে নিন। টমেটো কেচাপ, চিলি সস বা গার্লিক মেয়োনিজের সাথে গরম গরম পরিবেশন করুন। চাইলে উপর থেকে একটু চাটমসলা ছিটিয়ে দিতে পারেন বাড়তি স্বাদের জন্য। এটি বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার। আর এটি সন্ধ্যার নাশতায় চায়ের সাথে বেশ ভালো লাগবে।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট (জিমি ডোনাল্ডসন) দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে...
মাদারীপুরের শিবচরে বজ্রাঘাতে আজিজ ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভদ্রাসন ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আজিজ বেপারী ভদ্রাসন ইউনিয়নের চরপাড়া গ্রামের আশরাফ বেপারীর ছেলে।
ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল সেবা খাতকে সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি, পানিসম্পদ, অবকাঠামো ও...
লোডিং...

এলাকার খবর