পাঁচতারার হোটেলের ডেজার্ট বানাতে পারেন বাড়িতেই

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১১:৫৬ এএম

ডেজার্ট হিসেবে দারুণ একটি আইটেম হতে পারে চিজ কুনাফা। বিশেষ উৎসব বা উপলক্ষে বানাতে পারেন খাবারটি। এটি খেতে খুব মজা। বিশেষ করে মিষ্টি সিরাপের কারণে এর মধ্যে থাকা টেক্সচার এবং স্বাদ সম্পূর্ণ আলাদা হয়।

এই ডেজার্টটি আরব ও মধ্যপ্রাচ্য অঞ্চলে বেশ জনপ্রিয়। এটি সাধারণত ফিত্তা বা ফিলো প্যাস্ট্রি দিয়ে তৈরি করা হয়। এর মধ্যে চিজ ব্যবহার করা হয়। মিষ্টি সিরাপ ও পেস্তা দিয়ে সাজানো হয়। এই খাবারটির স্বাদ মিষ্টি, ক্রীমি এবং ক্রিস্পি হয়ে থাকে। মজার এই ডেজার্টের রেসিপি দিয়েছেন ঢাকা রিজেন্সী হোটেল অ্যান্ড রিসোর্টের ফুড এন্ড বেভারেজ পরিচালক এটিএম আহমেদ হোসেন

খাবারের পূর্ণতা দিতে পারে মজার এই আইটেমটি। ছবি: ঢাকা রিজেন্সি

উপকরণ: লাচ্ছা সেমাই ১ প্যাকেট, বাটার ১/৪ চামচ, ক্রিম চিজ ২০০ গ্রাম, ফ্রেশ ক্রিম ১/২ কাপ, চিনি ১/২ কাপ, ঘি ১/২ কাপ এবং পেস্তা ১/২ কাপ (সাজানোর জন্য)। এছাড়াও সিরার জন্য নিতে হবে চিনি ২ কাপ, পানি ১ কাপ, লেবুর রস ১ চা-চামচ এবং গোলাপ জল ১ চা-চামচ।

প্রস্তুত প্রণালী: একটি বাটিতে লাচ্ছা সেমাই, ঘি ও চিনি এক সাথে করে ভালো করে মিশিয়ে ডো বানাতে হবে। এখন ক্রিম চিজ এবং ফ্রেশ ক্রিম দিয়ে বিট করে নিতে হবে। গোলাপ জল দিয়ে অবশিষ্ট চিনি দিয়ে সিরা করে নিতে হবে। এখন বেকিং ট্রেতে বাটার মেখে নিতে হবে। তারপর সেমাই ডো থেকে ২/৩ অংশ ট্রেতে বিছিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়।

এখন বিট করে রাখা চিজ উপরে একটি লেয়ারের মত করে দিতে হবে। এরপর ডোয়ের বাকি অংশটুকু উপরে সুন্দর করে দিতে হবে। যেন পুরোটা ঢেকে যায়। আগে থেকে গরম করে রাখা ওভেনে ১৮০ ডিগ্রী সেলসিয়াসে ২০ মিনিট বেক করে নিতে হবে। তারপর রুম তাপমাত্রায় ঠান্ডা করে নিন। 

ঠান্ডা হলে কুনাফার উপর চিনির সিরা দিতে হবে। আরও কিছু সময় পর ছুরি দিয়ে বরফির মত করে কেটে উপরে পেস্তা দিয়ে পরিবেশন করুন মজাদার চিজ কুনাফা।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য নিরলসভাবে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বলে মন্তব্য করছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। মঙ্গলবার...
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২৪ ঘণ্টায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের বন্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় দেয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসময় দুজনকে খালাস দেওয়া হয়।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নে আরও জোরালো হচ্ছে দিল্লিতে চলমান ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলন। বিষয়টি এখন শুধু শিক্ষা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ভারতের জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর