ইফতারে বানাতে পারেন ইতালিয়ান স্টাফড পিৎজ্জা

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০২:৫০ পিএম

চিকেন ক্যালজোন এক ধরনের ইতালিয়ান স্টাফড পিৎজ্জা। যেখানে পিৎজ্জার মতো ডো ব্যবহার করে ভেতরে চিকেন, চিজ, অলিভসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়। পরে সেটিকে ভাঁজ করে বেক করা হয়। এটি মূলত পিৎজ্জার একটি ভাঁজ করা সংস্করণ, যা খেতে খুবই মজাদার ও চিজি। এই খাবারটি বাড়িতেই বানাতে পারেন। ইফতারে স্বাদ পরিবর্তন করতে চাইলে বানাতে পারেন মজার এই পিৎজ্জা। রইল রেসিপি।

যা যা লাগবে
চিকেন ফিলিং তৈরিতে লাগবে বোনলেস চিকেন (কিউব) ৩৫০ গ্রাম, দই (ফেটানো) ২ টেবিল চামচ, টিক্কা মসলা দেড় টেবিল চামচ, জিরা গুঁড়া ১/২ চা-চামচ, পিংক সল্ট ১/২ চা-চামচ বা স্বাদমতো, লাল মরিচের গুঁড়া ১/২ চা-চামচ বা স্বাদ অনুযায়ী, আদা-রসুন বাটা ২ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, রান্নার তেল ১-২ টেবিল চামচ, ধনেপাতা (কাটা) ১ টেবিল চামচ, পেঁয়াজ (কিউব আকারে কাটা) ১টি মাঝারি এবং ক্যাপসিকাম (কিউব আকারে কাটা) ১টি মাঝারি।

রেগুলার পিৎজ্জার টপিংগুলো উপরে থাকলেও, এটার থাকে ভেতরে। ছবি: ইনডিপেনডেন্ট

ডো তৈরির জন্য লাগবে গরম পানি ১ কাপ বা প্রয়োজনমতো, চিনি (ক্যাস্টার সুগার) ১ টেবিল চামচ, ইনস্ট্যান্ট ইস্ট ৩ চা-চামচ, ময়দা (চেলে নেওয়া) সাড়ে ৩ কাপ, পিংক সল্ট ১ চা-চামচ, রান্নার তেল আড়াই টেবিল চামচ, রান্নার তেল ১ চা-চামচ, পিৎজ্জা সস পরিমাণমতো, চেডার চিজ (গ্রেট করা) পরিমাণমতো, কালো অলিভ (স্লাইস করা) পরিমাণমতো, মোজারেলা চিজ (গ্রেট করা) পরিমাণমতো, ডিম (ফেটানো) ১টি এবং লাল মরিচ (ক্রাশ করা) পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী
চিকেন ফিলিং তৈরি করতে একটি বাটিতে চিকেন, দই, টিক্কা মসলা, জিরা গুঁড়া, পিংক সল্ট, লাল মরিচের গুঁড়া, আদা-রসুন বাটা, লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মেরিনেট করে ২০ মিনিট রেখে দিন। এবার একটি ফ্রাইং প্যানে তেল গরম করে মেরিনেট করা চিকেন দিয়ে মাঝারি আঁচে রান্না করুন, যতক্ষণ না মাংস নরম হয় (৮-১০ মিনিট)। এরপর হাই আঁচে রান্না করে শুকনো করে নিন। এবার এতে ধনেপাতা, পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর সেট রেখে দিন।

তারপর ডো তৈরির পালা। একটি বাটিতে গরম পানি, চিনি ও ইস্ট মিশিয়ে ৫ মিনিট ঢেকে রেখে দিন। যাতে এটি নরম হয়। এতে অর্ধেক পরিমাণ ময়দা মিশিয়ে ২-৩ মিনিট গ্লুটেন তৈরি করুন। বাকি ময়দা, গোলাপি লবণ, রান্নার তেল যোগ করে মিশিয়ে ডো তৈরি করুন। ডোতে হালকা তেল মেখে ঢেকে ১ ঘণ্টা গরম স্থানে রেখে নরম হতে দিন। শুকনো ময়দা ছিটিয়ে ডো আবার মেখে নরম করুন।

এবার ক্যালজোন তৈরি করুন। তার জন্য ডোয়ের অর্ধেক (৩৫০ গ্রাম) নিয়ে ময়দা ছিটিয়ে ১২ ইঞ্চি ব্যাসে বেলে নিন। সিলিকন বেকিং শিটের ওপর বেলে নেওয়া ডো রাখুন। ডো-এর অর্ধেক অংশে পিৎজ্জা সস, চেডার চিজ, চিকেন ফিলিং, কালো অলিভ ও মোজারেলা চিজ ছড়িয়ে দিন। অন্য অংশটি ভাঁজ করে উপর থেকে চাপ দিয়ে প্রান্তগুলো মোচড় দিয়ে বন্ধ করুন। বেকিং ট্রেতে ক্যালজোনটি রেখে ছুরির সাহায্যে হালকা কাটার দাগ দিন। ডিমের প্রলেপ দিন ও উপরে লাল মরিচ ছিটিয়ে দিন। প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট বেক করুন (উপর-নিচ দুই গ্রিল অন করে)।

গরম গরম পরিবেশন করুন।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর