ইফতারে রাখতে পারেন ডাবের শরবত, জেনে নিন রেসিপি

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৪:৩০ পিএম

সারাদিন রোজা রাখার পর ইফতারে ডাবের এই পানীয় আপনাকে দেবে সতেজতা। খুব সহজেই বানাতে পারেন এই পানীয়। রইল রেসিপি।

উপকরণ: পানি ১/৪ কাপ, চিয়া সীড ২ টেবিল চামচ, পুদিনা পাতা ৫-৬টি, নারকেল বা ডাবের পানি ১ কাপ, মধু বা চিনি স্বাদমতো, লেবুর রস ১-২ টেবিল চামচ এবং লেবুর টুকরা ২টি।

প্রস্তুত প্রণালী: একটি বাটিতে পানি ও চিয়া সীড নিয়ে ভালো করে মিশিয়ে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর একটি সার্ভিং গ্লাসে পুদিনা পাতা দিন এবং চামচ দিয়ে হালকা চটকে নিন।

গ্লাসে নারকেল বা ডাবের পানি, ভেজানো চিয়া সীড ১-২ টেবিল চামচ, মধু ও লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। লেবুর টুকরা যোগ করুন এবং ঠান্ডা পরিবেশন করুন।

রমজানের ইফতারের জন্য এটি খুবই স্বাস্থ্যকর ও সতেজকর একটি পানীয়।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
সিলেট মহানগরীর শাহপরান থানাধীন টিলাগড় এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর