এই গরমে স্বস্তি দেবে লেমোনেড, রইল রেসিপি

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১০:২৯ এএম

গরমে ঠান্ডা কিছু চাওয়ার অনুভূতি? আদা ও লেবুর মিশ্রণে তৈরি এই রিফ্রেশিং ড্রিঙ্ক আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। শরীর ও মনকে সতেজ রাখতে আদা এবং লেবুর স্বাস্থ্যগুণের কোন তুলনা নেই। আর এই পানীয়টির সাথে সোডা পানি শরীরকে আরো সতেজ করে তুলবে। চলুন, দেখে নেই কীভাবে তৈরি করবেন এই চমৎকার পানীয়টি।

উপকরণ: আদা (৩ ইঞ্চি), চিনি ৩/৪ কাপ বা স্বাদমতো, ব্ল্যাক পেপার ১/৪ চা-চামচ, হিমালয়ান পিংক সল্ট ১/২ চা-চামচ, লেবুর রস ৩/৪ কাপ, পানি ১ কাপ, লেবুর স্লাইস প্রয়োজনমতো, পুদিনা পাতা প্রয়োজনমতো এবং সোডা পানি।

প্রথমে আইস বল বানিয়ে নিতে হবে। ছবি: ইনডিপেনডেন্ট

প্রস্তুত প্রণালী: প্রথমে একটি বাটিতে পরিষ্কার পাতলা কাপড় রাখুন। আদা গ্রেট করে রস বের করে নিন এবং একপাশে রেখে দিন। এবার একটি প্যানে চিনি, ব্ল্যাক পেপার, পিংক সল্ট, আদার রস (২ টেবিল চামচ), লেবুর রস এবং পানি একসাথে মিশিয়ে মাঝারি আঁচে গরম করুন। মিশ্রণটি ফুটতে শুরু করলে চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত রান্না করুন। এরপর মিশ্রণটি ঠান্ডা হতে দিন।

একটি আইস বল ট্রেতে লেবুর স্লাইস এবং পুদিনা পাতা দিন। অন্য একটি ট্রে দিয়ে ঢেকে, এর মধ্যে প্রস্তুত করা আদা-লেবুর সিরাপটি ভরে দিন। এটি এক রাত ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে আইস বম্ব বের করে একটি সার্ভিং গ্লাসে রাখুন। তারপর এতে সোডা পানি ঢালুন এবং ভালোভাবে নেড়ে নিন। চাইলে লেবুর স্লাইস এবং পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

স্বাস্থ্যকর এই ড্রিঙ্কটি আপনাকে শুধু সতেজ করবে না। বরং গরমের দিনে দেবে এক চমৎকার আরামদায়ক অনুভূতি।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর