ছুটির দিনে রান্না করুন ভিন্ন স্বাদের ডাল বিরিয়ানি, রইল রেসিপি

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৫:১২ পিএম

গরুর মাংস আর চানা ডালের মেলবন্ধনে তৈরি হয় ভিন্নধর্মী এক বিরিয়ানি। বলছি ডাল গোস্ত বিরিয়ানির কথা। মসলার ঘ্রাণ, টক ইমলির স্বাদ আর নরম ডালের সঙ্গে সুগন্ধি চাল মিশে তৈরি করে একেবারে মুখে লেগে থাকার মতো বিরিয়ানি। ঘরে থাকা সাধারণ উপকরণেই বানিয়ে নিতে পারেন এই মজার রেসিপি। দেখে নিন কীভাবে করবেন।

যা যা লাগবে

মাংসের জন্য লাগবে গরুর মাংস ৬০০ গ্রাম, ঘি ১/২ কাপ, আস্ত গোল মরিচ ১/২ চা-চামচ, সবুজ এলাচ ৩–৪টি, বড় এলাচ ১টি, দারচিনি ১ টুকরা, লবঙ্গ ৩–৪টি, জিরা ১ চা-চামচ, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ, হিমালয়ান পিঙ্ক সল্ট ১ চা-চামচ (স্বাদমতো) এবং পানি ২ কাপ (প্রয়োজনে বেশি)।

এছাড়াও লাগবে টক দই (ফেটানো) ৩/৪ কাপ, পেঁয়াজ ভাজা বা বেরেস্তা ৩/৪ কাপ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১/২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/২ চা-চামচ, গরম মসলা গুঁড়া ১/২ চা-চামচ, পিঙ্ক সল্ট ১/২ চা-চামচ, জয়ফল–জয়ত্রি গুঁড়া ১/৪ চা-চামচ করে, আলুবোখারা ৫–৬টি, ইমলি ১ টেবিল চামচ, টমেটো ১টি (স্লাইস করে কাটা), পুদিনা পাতা কুচি এক মুঠো এবং ধনেপাতা কুচি এক মুঠো।

আরও লাগবে চানা ডাল দেড় কাপ (৮০ শতাংশ সেদ্ধ) সেলা চাল ৬০০ গ্রাম (লবণ ও গোটা মসলা দিয়ে ৮০ শতাংশ সেদ্ধ করে পানি ঝরানো), কাঁচা মরিচ ৩–৪টি, জর্দার রং ১/৪ চা-চামচ এবং পুদিনা পাতা সামান্য।

যেভাবে রান্না করবেন

প্রথমে একটি পাত্রে ঘি গরম করে তাতে গোটা মসলা দিয়ে কড়কড় করে ভেজে নিন। এবার গরুর মাংস দিয়ে ভালোভাবে নাড়ুন যতক্ষণ না রং বদলায়। এরপর দিন আদা-রসুন বাটা, কাঁচা মরিচ বাটা ও লবণ। ভালোভাবে মেশান। ৪–৫ মিনিট একটু ভেজে নিন। এখন পানি দিন, ফুটে উঠলে ঢেকে দিন ও কম আঁচে ৪৫–৫০ মিনিট রান্না করুন, যতক্ষণ না মাংস নরম হয়।

একটি আলাদা বাটিতে টক দই, ভাজা পেঁয়াজ, সব গুঁড়া মসলা, ইমলি, টমেটো, আলুবোখারা, পুদিনা ও ধনেপাতা একসঙ্গে মিশিয়ে রাখুন। মাংস সেদ্ধ হয়ে গেলে তার ওপর দইয়ের মিশ্রণটি ঢেলে দিন। ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন ৪–৫ মিনিট, যতক্ষণ না তেল ছেড়ে দেয়। এবার সিদ্ধ চানা ডাল দিন, হালকা করে মেশান। এর ওপরে সিদ্ধ চাল বিছিয়ে দিন। তার ওপরে দিন কাঁচা মরিচ, পুদিনা ও জর্দার রং।

পাতিলের মুখে একটি কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে তার ওপরে ঢাকনা দিন। অল্প আঁচে ১০–১২ মিনিট দমে দিন। চাল ও মাংস আলাদা না হয়ে যেন একসঙ্গে মিশে যায়, সেদিকে খেয়াল রাখুন। হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
এক বছর আগে মাইলস্টোন স্কুলের যে ভবনটিতে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে সেই ভবনটির কিছু নির্মাণক্রুটি ছিল। আর পাইলটের উড্ডয়ন ত্রুটি ও তাঁর তদারকি কর্মকর্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর