ব্রেড ছাড়াই বানাতে পারেন চিকেন স্যান্ডউইচ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম

চা-বেলায় বা হঠাৎ খিদে মেটাতে চাইলে ব্রেড ছাড়া এই চিকেন স্যান্ডউইচ দারুণ। খুব সহজ কিছু উপকরণে স্যান্ডউইচ মেকারেই বানানো যায়। ফ্লাফি লিকুইড ডোর মধ্যে মসলা, সবজি আর চিকেনের স্বাদ মিলে তৈরি হয় সুস্বাদু স্যান্ডউইচ।

এই রেসিপি যেন ঘরে বসেই ছোটখাটো রেস্তোরাঁর স্বাদ এনে দেয়। আর বানাতেও ঝামেলা নেই, মিশ্রণ তৈরি করে স্যান্ডউইচ মেকারে গ্রিল করতে হবে মাত্র ৮-১০ মিনিট। রইল রেসিপি।

উপকরণ:

  • ময়দা ছাঁকানো ১ কাপ
  • সুজি ১/২ কাপ
  • লাল মরিচ ক্রাশ করা ১ চা-চামচ
  • বেকিং পাউডার ১ চা-চামচ
  • লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ বা স্বাদ অনুযায়ী
  • লবণ ১ চা-চামচ বা স্বাদ অনুযায়ী
  • ডিম ২টি (ফেটানো)
  • রান্নার তেল ৪ টেবিল চামচ
  • পানি ১/২ কাপ বা প্রয়োজন অনুযায়ী
  • গাজর কাটা ১/৪ কাপ
  • পেঁয়াজ কাটা ১টি ছোট
  • ক্যাপসিকাশ কুচি ১/৪ কাপ
  • চিংড়ি বা চিকেন (সেদ্ধ ও কুঁচি করা) ১ কাপ
  • ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
  • কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
  • পানি ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

একটি বাটিতে ময়দা, সুজি, লাল মরিচ ক্রাশ, বেকিং পাউডার, লাল মরিচ গুঁড়া এবং লবণ ভালো করে মেশান। এতে ফেটানো ডিম এবং রান্নার তেল যোগ করে ভালো করে মেশান। ধীরে ধীরে পানি মিশিয়ে বেটার তৈরি করুন। তারপর ঢেকে ৫ মিনিট বিশ্রাম দিন।

তারপর বেটার আবার ফেটিয়ে নিন। এরপর এতে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, চিকেন, ধনেপাতা এবং কাঁচা মরিচ মিশিয়ে ভালো করে নেড়ে নিন। প্রয়োজনে সামান্য পানি যোগ করতে পারেন।

এবার স্যান্ডউইচ মেকার প্রিহিট করুন। স্যান্ডউইচ মেকারের গ্রিল অংশে তেল লাগিয়ে তৈরি মিশ্রণ ঢেলে ঢাকনা বন্ধ করুন। ৮-১০ মিনিট ধরে স্যান্ডউইচ গ্রিল করুন। ৮-৯টি স্যান্ডউইচ হবে। স্যান্ডউইচ গরম গরম পরিবেশন করুন টমেটো কেচাপের সঙ্গে।

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
সিনেমার পর্দায় তিনি নায়ক। বাস্তব জীবনে বহু মানুষের কাছে তার পরিচয় আরও আলাদা—বিপদের সময়ে পাশে দাঁড়ানো একজন মানুষ হিসেবে। এবার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড...
স্বামী তাকে ছেড়ে দিয়েছেন। কারণ, তার চেহারা নাকি স্বামীর পছন্দ হয়নি। হাতে নেই টাকা, সামনে নেই নিশ্চিত কোনো ভবিষ্যৎ। এমন অবস্থায় জীবনের মোড় ঘুরিয়ে দিতে সামনে আসে একটি অদ্ভুত...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকা লিটারে বিক্রি হবে। এর আগে একই পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। অর্থাৎ এক লিটারে ভোক্তাকে আগের চেয়ে ৫...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর