সবজি দিয়ে বানাতে পারেন মজার কোফতা, রইল রেসিপি

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পিএম

সবজিপ্রেমীদের জন্য দারুণ একটি আইটেম হতে পারে, মিক্স ভেজিটেবল কোফতা। আলু, গাজর, ক্যাপসিকামসহ নানা রঙের সবজির মেলবন্ধনে তৈরি করতে পারেন মজার একটি খাবার। এই রেসিপিটি যেমন দেখতে রঙিন, তেমনি স্বাদেও ভরপুর। ভাত বা পরোটার সঙ্গে থেকে একদম ঠিকঠাক এই পদটি সহজেই তৈরি করা যায়। বাইরে না গিয়েও রেস্তোরাঁর মতো স্বাদ পেতে পারেন নিজের রান্নাঘরেই। রইল রেসিপি।

উপকরণ

কোফতার জন্য লাগবে আলু (সিদ্ধ ও খোসা ছাড়ানো) ১/২ কেজি, লাল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, লবণ ১/২ চা-চামচ, চাট মসলা ১/২ চা-চামচ, আদা-রসুন কুচি ১/২ টেবিল চামচ, ব্রেডক্রাম্ব ১/৪ কাপ, ময়দা ১/২ কাপ, গাজর কুচি ১/৪ কাপ, ক্যাপসিকাম কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১-২ টেবিল চামচ এবং ভাজার জন্য তেল।

গ্রেভির জন্য লাগবে রান্নার তেল ৫-৬ টেবিল চামচ, পেঁয়াজ (পাতলা কাটা) ১টি বড়, আদা ১ ইঞ্চি টুকরো, রসুন ৪-৫ কোয়া, কাজু ৮-১০টি, মিল্কপ্যাক দই ১ কাপ, জিরা ১ চা-চামচ, লবঙ্গ ৩-৪টি, এলাচ ২টি, দারুচিনি ১ টুকরো, টমেটো পিউরি ১/২ কাপ, গরম মসলা ১ চা-চামচ, লবণ ১ চা-চামচ বা স্বাদমতো, ধনে গুঁড়া ১/২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা-চামচ, লাল মরিচ গুঁড় ১ চা-চামচ বা স্বাদমতো, পানি ১ কাপ বা প্রয়োজনমতো এবং সাজানোর জন্য ধনেপাতা।

যেভাবে বানাবেন

একটি পাত্রে সিদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিন। এরপর এতে লাল মরিচ গুঁড়া, হলুদ, জিরা গুঁড়া, লবণ, চাট মসলা, আদা-রসুন, ব্রেডক্রাম্ব ও ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার গাজর, ক্যাপসিকাম, কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে ভালোভাবে মেখে নিন। হাতে অল্প তেল মেখে সমান আকারে কোফতা তৈরি করুন (প্রায় ১৬টি হবে)।

এবার একটি কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে কোফতাগুলো সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভেজে নিন। অন্য একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। এবার আদা, রসুন ও কাজু দিয়ে ১ মিনিট নাড়ুন, তারপর এগুলো উঠিয়ে নিন। ভাজা পেঁয়াজ ও কাজু ব্লেন্ডারে নিয়ে পেস্ট তৈরি করুন। এতে দই দিয়ে মসৃণ করে নিন এবং আলাদা করে রাখুন।

একই কড়াইয়ে জিরা, লবঙ্গ, এলাচ ও দারুচিনি দিয়ে ভাজুন। এরপর টমেটো পিউরি দিয়ে ২ মিনিট নাড়ুন। এখন দই-পেঁয়াজের পেস্ট দিয়ে ২-৩ মিনিট রান্না করুন। গরম মসলা, লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদ ও লাল মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মেশান এবং ৪-৫ মিনিট রান্না করুন। পানি দিন, ফুটে উঠলে ঢেকে ৮-১০ মিনিট কম আঁচে রান্না করুন। শেষে আঁচ বাড়িয়ে নিন, যতক্ষণ না তেল আলাদা হয়ে আসে।

পরিবেশনের পাত্রে ভাজা কোফতা সাজিয়ে তার ওপর গ্রেভি ঢেলে দিন। উপরে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। ব্যস প্রস্তুত সুস্বাদু মিক্স ভেজিটেবল কোফতা।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
তামিল সিনেদুনিয়ায় শোকের ছায়া। পরিচালক-অভিনেতা এস জে সূর্যর আসন্ন সিনেমা ‘কিলার’-এর শুটিং চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক টেকনিশিয়ান। আহত হয়েছেন আরও ৩ কর্মী। আকস্মিক এই ঘটনায় সিনেমাটির...
শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের রাংটিয়া রেঞ্জের নকশী এলাকায় চোরাকারবারি ও বালুখেকোদের হামলায় দুই বনকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। 
সামনে অর্থবছরের বাজেটে এডিপির প্রায় ১১ শতাংশ বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। সেই সঙ্গে ভর্তুকির চাহিদা থাকবে কমপক্ষে ৭০ হাজার কোটি টাকা।
গণহত্যার দায়ে জামায়াত ইসালামী ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল বুধবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর