ভ্যানিলা হ্যাজেলনাট ব্রাউনি সিজলার রেসিপি

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৬:০২ পিএম

গরম গরম চকোলেট ব্রাউনি, তার ওপর ঠান্ডা ভ্যানিলা হ্যাজেলনাট আইসক্রিম, সাথে চকোলেট সস। এই মিষ্টি ডেজার্টের স্বাদে এক মুহূর্তেই মন ভালো হয়ে যাবে! চলুন দেখে নেই কীভাবে ঘরেই তৈরি করবেন এই দারুণ ভ্যানিলা হ্যাজেলনাট ব্রাউনি সিজলার। রইল রেসিপি।

উপকরণ

চকোলেট ব্রাউনি তৈরির জন্য লাগবে ডার্ক চকোলেট (কুচি করা) ১৫০ গ্রাম, মাখন (নোনাবিহীন) ৬০ গ্রাম, ডিম ২টি (রুম টেম্পারেচারে), কাস্টার সুগার ১/২ কাপ, ভ্যানিলা এসেন্স ১/২ টেবিল চামচ, হিমালয়ান পিঙ্ক সল্ট ১ চিমটি এবং ময়দা ১/২ কাপ।

চকোলেট সসের জন্য লাগবে পানি ১/২ কাপ, ইনস্ট্যান্ট কফি ১ চা-চামচ, ভ্যানিলা এসেন্স ১/২ চা-চামচ, কাস্টার সুগার ১/৪ কাপ, হিমালয়ান পিঙ্ক সল্ট ১ চিমটি, ক্রিম ৩ টেবিল চামচ, ভ্যানিলা অ্যান্ড হ্যাজেলনাট আইসক্রিম ১টি, ডার্ক চকোলেট (কুচি করা) ৮০ গ্রাম এবং নোনাবিহীন মাখন ২০ গ্রাম।

এছাড়াও পরিবেশনের জন্য লাগবে ভ্যানিলা অ্যান্ড হ্যাজেলনাট আইসক্রিম, ভাজা চিনাবাদাম (রোস্টেড পিনাটস) এবং সাদা চকোলেট চিপস।

প্রস্তুত প্রণালী

চকোলেট ব্রাউনি তৈরির জন্য প্রথমে একটি বাটিতে ডার্ক চকোলেট ও মাখন নিয়ে মাইক্রোওভেনে ৩০ সেকেন্ড গরম করুন। তারপর ভালোভাবে নাড়ুন যতক্ষণ না চকোলেট গলে মসৃণ হয়। অন্য একটি বাটিতে ডিম, চিনি, ভ্যানিলা এসেন্স ও ১ চিমটি লবণ দিয়ে ৪-৫ মিনিট বিট করুন। এবার গলানো চকোলেট-মাখনের মিশ্রণটি ডিমের মিশ্রণে দিন এবং হালকা করে বিট করুন।

এরপর চালনি বসিয়ে ময়দা ছেকে দিন ও আলতোভাবে মিশিয়ে নিন। প্রস্তুত ব্যাটারটি ৭-৭ ইঞ্চি রেশিও আকারের বেকিং ডিশে (তেল মাখা ও বেকিং পেপার বসানো) ঢেলে দিন। ১৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিট করা ওভেনে নিচের র‌্যাকে ২০-২৫ মিনিট বেক করুন। ঠান্ডা হলে ৪ টুকরো করে কেটে নিন।

চকোলেট সস তৈরির পালা। একটি সসপ্যানে পানি, ইনস্ট্যান্ট কফি, ভ্যানিলা এসেন্স, চিনি, লবণ ও ক্রিম একসঙ্গে ফেটিয়ে নিন। চুলায় মাঝারি আঁচে বসিয়ে ওমোরে ভ্যানিলা ও হ্যাজেলনাট আইসক্রিম যোগ করুন, গলে গেলে ভালোভাবে মেশান। এবার ডার্ক চকোলেট ও মাখন যোগ করুন। চকোলেট গলে সস মসৃণ হয়ে এলে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেল সুগন্ধি চকোলেট সস!

এবার পরিবেশনের পালা। গরম একটি সিজলিং প্যানে এক টুকরো চকোলেট ব্রাউনি রাখুন। তার ওপর থেকে গরম চকোলেট সস ঢালুন। তারপর দিন এক স্কুপ ভ্যানিলা ও হ্যাজেলনাট আইসক্রিম। আবার সামান্য চকোলেট সস ছড়িয়ে দিন। আর ওপর থেকে ভাজা চিনাবাদাম ও সাদা চকোলেট চিপস ছিটিয়ে পরিবেশন করুন।

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
চলমান গ্যাসের সংকট কাটতে দেড় সপ্তাহের মতো লাগতে পারে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লাইন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর