হানিমুনে যাবেন? কম খরচে ঘুরে আসুন এই ৩ দেশ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম

শীতের এই সময়টা যেন ঘোরাঘুরির জন্য আদর্শ সময়। আর যারা নতুন বিয়ে করছেন, তারা অনেকে ভাবেন কক্সবাজার, সাজেক বা শ্রীমঙ্গল ঘোরার কথা। কিন্তু এই খরচেই দু’জন মিলে ঘুরে আসতে পারেন বিদেশ। এক লাখ টাকায় ঘুরে আসতে পারেন এমন তিন দেশ নিয়ে রইল এবারের আয়োজন। এবার ঠিক করে নিন, কোথায় যাবেন?

সাদা হাতির দেশ থাইল্যান্ড
কম টাকায় ঘোরাঘুরির কথা বললেই, সবার আগে মাথায় আসে ভারতে কথা। তারপর রয়েছে সাদা হাতির দেশ থাইল্যান্ড। প্রাকৃতিক রূপ লাবণ্যে ভরপুর থাইল্যান্ড দক্ষিণপূর্ব এশিয়ার একটি পর্যটন বান্ধব দেশ। আর বাজেট ট্রাভেলারদের কাছে থাইল্যান্ডের জনপ্রিয়তা অনেক বেশি। তাই ভ্রমণের এই স্বর্গের রাজ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণকারীরা ছুটে যান। পর্যটন বান্ধব দেশ হিসেবে থাইল্যান্ডের বেশ সুনাম রয়েছে। চাইলে দুজন মিলে এক লাখ টাকা বাজেটের মধ্যে থাইল্যান্ডেও ঘুরে আসতে পারেন। জানুয়ারি থেকে ই-ভিসা চালু হওয়ায়, এখান আর ভিসা পেতেও বেগ পেতে  হবে না। তবে কম দামে টিকিট পেতে হলে আগেভাগে চেষ্টা করতে হবে। ছুটির দিন ছাড়া অন্য দিনগুলো বেছে নিন, তাহলে কম দামে পেতে পারেন টিকিট। এখানে বিলাসবহুল হোটেল যেমন পাবেন, তেমনি আবার কম দামের মধ্যে থাকার ব্যবস্থাও আছে। 

হিমালয় কন্যা নেপাল
ভ্রমণ পিয়াসুদের জন্য আর একটি জনপ্রিয় দেশ হতে পারে নেপাল। স্বচক্ষে হিমালয় দেখতে খুব বেশি কষ্ট বা খরচ করতে হবে না। শুধু একটা নেপালের ফ্লাইটের টিকিট কেনে নিলেই হবে। বাংলাদেশিরা নেপালে পা রেখেই ভিসা পেতে পারেন, তাই বাড়তি ঝামেলা পোহাতে হয় না। শুধু আগেভাগে একটা ফরম পূরণ করে রাখলেই হয়। এখানে এসে পেয়ে যাবেন অনারাইভাল ভিসা। আগে ভাগে কাটলে ৫০-৬০ হাজার টাকায় যাওয়া আসার টিকিট পেয়ে যাবেন। আপনি চাইলে কম খরচে থাকা-খাওয়ার বন্দোবস্ত করে ঘুরে আসতে পারেন পোখোরা বা নাগরকোট। রাফটিং বাঞ্জিংজাম্প কিংবা পৃথিবীর সেরা কিছু পর্বত আরোহণ, সবই পেয়ে যাবেন নেপালে। এসব অ্যাডভেঞ্চার অবশ্য এক লাখ টাকা বাজেটের মধ্যে দুজন মিলে করা সম্ভব।

সুন্দর দেশ মালয়েশিয়া
কম খরচে বিদেশ ভ্রমণের পরের স্থানে রয়েছে মালয়েশিয়া। পর্যটনের আরেকটি স্বর্গরাজ্য মালয়েশিয়া। রঙিন শহরে জীবন, নীল সমুদ্র সৈকত, কী নেই সেখানে। একটু হিসেব করে খরচ করলে লাখ টাকার মধ্যে খুব সহজে দেশটিতে ঘুরে আসতে পারেন দুজন। রাজধানী কুয়ালালামপুরে থাকতে চাইলে কম খরচে হোটেলও পেয়ে যাবেন। স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত মালয়েশিয়ায় খাবারের খরচও খুব বেশি না। তাই এক লাখ টাকা বাজেটের মধ্যে চাইলে দুজনে মিলে মালয়েশিয়াও ঘুরে আসতে পারেন।

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর