পর্যটকের ভিড় সামলাতে এবার কর বসাচ্ছে নরওয়ে

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৫:০০ পিএম

ইতালির পথ ধরে এবার নরওয়েও চালু করতে যাচ্ছে নতুন পর্যটন কর (ট্যুরিস্ট ট্যাক্স)। দেশটির পার্লামেন্ট সম্প্রতি একটি নতুন আইন অনুমোদন করেছে, যার ফলে পর্যটনের ভিড়ে অতিষ্ঠ এলাকাগুলোতে স্থানীয় প্রশাসন রাত কাটানো পর্যটকদের কাছ থেকে ৩ শতাংশ হারে কর নিতে পারবে।

এই কর হোটেল বা গেস্টহাউসে থাকার খরচের সঙ্গে যুক্ত হবে। তবে কোন এলাকায় কর বসানো হবে, তা ঠিক করার ক্ষমতা থাকবে স্থানীয় প্রশাসনের হাতে। যেসব জায়গায় পর্যটকের সংখ্যা বেশি এবং স্থানীয় সেবা বা অবকাঠামোতে চাপ পড়ছে, প্রধানত সেসব এলাকাতেই এই কর কার্যকর হবে।

নরওয়ের বানিজ্য ও শিল্পমন্ত্রী সেসিলি মিরসেথ একে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, ইউরোপের অন্যান্য দেশের মতো নরওয়েও এখন টেকসই পর্যটনের দিকেই এগোচ্ছে।

২০২৩ সালে নরওয়েতে ৩৮.৬ মিলিয়নের বেশি রাত্রিযাপন রেকর্ড হয়েছে, যার মধ্যে ১২ মিলিয়নের বেশি ছিলেন বিদেশি পর্যটক। এই চাপের কারণে অনেক শহর ও গ্রামের জল, স্যানিটেশন, ট্রাফিক, আবর্জনা ব্যবস্থাপনা হিমশিম খাচ্ছে।

উত্তর নরওয়ের শহর ট্রোমসোতে সম্প্রতি একটি জরিপে দেখা গেছে, ৭৭ শতাংশ বাসিন্দা মনে করছেন, পর্যটকের সংখ্যা অতিরিক্ত বেড়ে গেছে। এই কর থেকে যে অর্থ আসবে, তা শুধু পর্যটন সুবিধা উন্নয়নে ব্যয় হবে। এতে করে পর্যটক যেমন ভালো সেবা পাবেন, তেমনি উপকৃত হবেন স্থানীয়রাও।

তবে সবাই যে এই সিদ্ধান্তে খুশি, তা নয়। নরওয়ের একটি ব্যবসায়ী সংগঠন এই করকে ‘পাগলামি’ বলে মন্তব্য করেছে। তাদের আশঙ্কা, এতে বিদেশি পর্যটক কমে যেতে পারে।

এই কর ২০২৬ সালের গ্রীষ্মে চালু হতে পারে বলে জানা গেছে। তখন থেকে যেসব শহর চাইবে, তারা এই নিয়ম কার্যকর করতে পারবে।  নরওয়ের এই সিদ্ধান্ত এখন ইউরোপে টেকসই পর্যটনের একটি উদাহরণ হিসেবেই বিবেচিত হচ্ছে।

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর