সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:১৬ পিএম

বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের শেষ দিন আজ বৃহস্পতিবার। এরই মধ্যে বুধবার সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশে বেড়েছে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা। টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রেনেও দেওয়া হয়েছে আগুন। এই পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

বিজিবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। খুদে বার্তায় বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন এবং সারা দেশে ১৯৭ প্লাটুনসহ মোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে বুধবার রাতে তফসিল ঘোষণার পর ঢাকার দোহারে একটি ট্রাক, চট্টগ্রামে দুটি বাস এবং বগুড়া ও নাটোরে দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড় এলাকায় একটি ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া গাজীপুরের ভুরুলিয়ায় রেল লাইনের স্লিপারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গত ২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ ডাকে বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতা–কর্মীরা। এ সময় বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও জাজেস কমপ্লেক্সে হামলা চালায়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও।

বিএনপিকর্মীদের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহত হন। আহত হন শতাধিক। এ সময় সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপরও হামলা করা হয়। ভাঙচুর করা হয় গণমাধ্যমের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল।

ওই দিন সন্ধ্যায় রোববার সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি। হরতালের মধ্যেও বিভিন্ন স্থানে বিএনপি নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। তাদের কর্মসূচির সাথে মিল রেখে জামায়াতে ইসলামীও তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে। এর পর থেকে বিভিন্ন মেয়াদে অবরোধ কর্মসূচি ঘোষণা করে আসছে দলটি।

রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস...
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ‘নাগরিক স্মরণসভা’র আয়োজন করা হচ্ছে।
সংরক্ষিত নারী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরআগে, আগুনের ঘটনায় গভীর উদ্বেগ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মানুষের আলোচনাই বাঁচিয়ে রাখছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী...
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩৪৭ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ গৃহবধূ সাবা (৩০) মারা গেছেন। একই ঘটনায় দগ্ধ তাঁর দেড় বছর বয়সী শিশুসন্তান আরএস রহমানের অবস্থাও আশঙ্কাজনক। শিশুটির শরীরের ৫৭ শতাংশ...
বিশ্ব বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম গত বুধবার নিলামে ১৯০ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। নাৎসি শাসনামলে ছবিটি বিক্রি করা নিয়ে আগের মালিকের উত্তরাধিকারীদের সঙ্গে বর্তমান...
বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত। শুক্রবার সপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর