ভোট দিতে পারবেন প্রবাসীরাও, যেভাবে করা যাবে আবেদন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১০:৫৬ এএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরাও ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন তারা। এ জন্য আগামী ১৫ দিনের মধ্যে আবেদন করতে প্রবাসীদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বাংলাদেশ নির্বাচন কমিশন গত বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচীর তফসিল ঘোষণা করেছে। উক্ত সময়সূচীর আলোকে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ডাকযোগে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটাধিকার প্রয়োগের বিধান রয়েছে।

আগ্রহী নাগরিকদের ভোটদানের জন্য নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী সময়সূচির তফসিল ঘোষণার দিন থেকে ১৫ দিনের মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট আবেদনের মাধ্যমে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮’ এর ১১ থেকে ১৫ নম্বর বিধি অনুসরণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের ‘নির্বাচনী আইন’ ট্যাবে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮’ পাওয়া যাবে।   

এদিকে, আগামী ১২ ডিসেম্বরের মধ্যে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশনে পাঠাতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি। এ ছাড়া কোন প্রার্থীর অধীনে বা নিয়ন্ত্রণে কোন ভোটকেন্দ্র থাকবে, তার তথ্যও জানাতে বলেছে ইসি।

৭ দিনের মধ্যে নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ করতে প্যানেল প্রস্তুত করে নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে রিটার্নিং অফিসারদের।

এখন থেকে নির্বাচনের ফল প্রকাশের পরবর্তী ১৫ দিন পর্যন্ত কমিশনের অনুমতি ব্যতিত বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার, এসপি ও তাদের অধস্তন কর্মকর্তাকে বদলি করা যাবে না।

স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি জানান, ৬ জুনের আগেই নির্বাচন...
নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বুধবার কমিশন সচিবালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 
আগামী ১৭ তারিখের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাওয়া সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে ইসিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আলোচনা না করেই নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ রাজধানীতে সাংবাদিকদের তিনি...
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর