নির্বাচন নিয়ে দেওয়া আমেরিকার চিঠির জবাব দিল আওয়ামী লীগ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৯:০৪ পিএম

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে সংলাপের আহ্বান জানিয়ে আমেরিকার দেওয়া চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার চিঠির জবাব মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত উপ–মিশন প্রধান আর্টুরো হাইন্সের কাছে পৌছে দেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘গত সোমবার মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে একটি চিঠি হস্তান্তর করেন। পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, যথাসময়ে চিঠির উত্তর প্রদান করা হবে। আজ ডোনাল্ড লুর চিঠির প্রত্যুত্তরে ওবায়দুল কাদেরের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত যুক্তরাষ্ট্র দূতাবাসের আ্যকটিং ডেপুটি চিফ অব মিশন আর্টুরো হাইন্সের কাছে চিঠি হস্তান্তর করেন।’

নির্বাচনকে সামনে রেখে সংলাপে বসার আহ্বান জানিয়ে দেশের তিন প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছে আমেরিকা। এই চিঠিতে নির্বাচন নিয়ে মার্কিন সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে। 

পরে চিঠির বক্তব্য তুলে ধরে মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, শান্তিপূর্ণ উপায়ে পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় আমেরিকা। এতে সবপক্ষকে সহিংসতা পরিহার ও সহনশীল থাকার অনুরোধ জানানো হয় চিঠিতে।

এতে আরও বলা হয়, আমেরিকা কোনো রাজনৈতিক দলের পক্ষ নেয় না। এছাড়াও সবগুলো পক্ষকে শর্তহীন সংলাপে বসার আহ্বানও জানানো হয়েছে চিঠিতে।

নির্বাচনে বাধা দেওয়াদের জন্য মার্কিন ভিসানীতির বিষয়টিও চিঠিতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

গত বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিইসি জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। 

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

আওয়ামী লীগ আমলে সব প্রক্রিয়া সম্পন্ন করেও মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সরকারের নতুন ‘জিরো কস্ট’ স্কিমে অগ্রাধিকার দেওয়া উচিত। এ দাবি জানিয়ে অভিবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন, মালয়েশিয়ার সাথে সমঝোতা...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মানুষের আলোচনাই বাঁচিয়ে রাখছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী...
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাকে পাসপোর্ট দেওয়ার সুপারিশ করেছে যুক্তরাজ্যের ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। আজ সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য দিয়েছে।
যে দল দলীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে দেশে গণহত্যা চালিয়েছে, সেই দলের পুনর্বাসন কিংবা ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। আজ শনিবার দুপুরে গাইবান্ধায় জাতীয়...
রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ গৃহবধূ সাবা (৩০) মারা গেছেন। একই ঘটনায় দগ্ধ তাঁর দেড় বছর বয়সী শিশুসন্তান আরএস রহমানের অবস্থাও আশঙ্কাজনক। শিশুটির শরীরের ৫৭ শতাংশ...
বিশ্ব বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম গত বুধবার নিলামে ১৯০ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। নাৎসি শাসনামলে ছবিটি বিক্রি করা নিয়ে আগের মালিকের উত্তরাধিকারীদের সঙ্গে বর্তমান...
বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত। শুক্রবার সপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন হয়েছে। প্রতি আউন্সের দাম শুক্রবার ৩ শতাংশ কমে নেমেছে ৩ হাজার ৫৫০ ডলারে। যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির আশঙ্কা, ডলারের শক্তিশালী অবস্থান, বন্ডের মুনাফা বৃদ্ধির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর