আমেরিকার চিঠি নিয়ে কাদের বললেন, সংলাপের সুযোগ নেই

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যেকোনো সময় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তাই এখন সংলাপের আর সময় নেই। বিএনপিকে আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম, শর্ত ছাড়া সংলাপে আসলে তখন আমরা বিবেচনা করব। কিন্তু এখন আর সেই সুযোগ নেই।

আজ বুধবার সচিবালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ওবায়দুল কাদেরের কাছে একটি চিঠি দেন। পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের এইসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু একটি চিঠি আমার কাছে পাঠিয়েছেন। সেই চিঠি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আমার কাছে পৌঁছে দিতে এসেছিলেন। চিঠি পেয়েছি। এখন দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনা শেষে এ ব্যাপারে কথা বলতে পারব। ‌এক পৃষ্ঠার একটি চিঠি আমি পড়েছি। তাতে লেখা আছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার বিষয়টি। মার্কিন যুক্তরাষ্ট্র কারো পক্ষে নয়।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যেকোনো সময় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। ফলে এই সময়ের মধ্যে এখন আর বিএনপির সঙ্গে সংঘাতের কোন সুযোগ নেই। সেই সময় নেই। আমরা যখন তাদেরকে বলেছিলাম শর্ত ছাড়া সংলাপের জন্য। তারা তখন সেটিতে রাজি হয়নি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটের ডিজাইন যারা করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। বৃহস্পতিবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র...
জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদ এবং আরেক অংশের নেতা আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে ১৮ দলীয় নতুন একটি রাজনৈতিক জোট গঠিত হয়েছে। এর নাম দেওয়া হয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বা এনডিএফ।...
শরিকদের জন্য এখনো আনুষ্ঠানিকভাবে আসন ঘোষণা না করায় অসন্তোষ বাড়ছে বিএনপি জোটে। তবে, বিএনপির নীতি-নির্ধারণী নেতারা বলছেন, জোটের বিষয়টি মাথায় রেখেই দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। শিগগিরই শরিকদের...
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
লোডিং...

এলাকার খবর