সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া জাহাজ নিয়ে যা জানা যাচ্ছে 

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৯:৫৭ এএম

সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লাহকে ছাড়িয়ে আনতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে মালিক প্রতিষ্ঠান এস আর শিপিং। জাহাজটির ২৩ নাবিকের সবাই সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এদিকে জিম্মিদের স্পিডবোটে সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়ার কথা, টেলিফোনে জানিয়েছেন এক নাবিক।

বাংলাদেশের এস আর শিপিংয়ের ১৩ মিটার গভীরতার জাহাজ এমভি আবদুল্লাহ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয় গত ৪ মার্চ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে খবর আসে, ভারত মহাসাগরে জাহাজটি ছিনতাই হয়েছে। জাহাজের ২৩ নাবিককে স্পিডবোটে সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন একজন।

এমভি আবদুল্লাহ জাহাজে থাকা নাবিকদের মধ্যে চট্টগ্রামের বাসিন্দা আছেন ১১ জন। বাকিরা ফেনী, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার। আক্রান্ত নাবিকদের সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন এস আর শিপিংয়ের কর্মকর্তারা।

জাহাজটি ছাড়িয়ে আনতে কাজ শুরু করেছে এস আর শিপিং। এজন্য সরকার ও আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা চলছে।

এস আর শিপিংয়ের মিজানুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক সব সংস্থার সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। তাদের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের কাজ পরিচালনা করছি। তারা আমাদের যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন আমরা সেভাবেই এগোচ্ছি।’ 

জাহাজ ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে দেশের শিপিং সেক্টরে।

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন বলেন, ‘সোমালিয়ার যে জলদস্যুরা জাহাজটিকে আক্রমণ করেছে এটি অত্যন্ত অনাকাঙ্খিত একটি ঘটনা। এতে আমাদের দেশের যারা জাহাজ ব্যবসায়ী আছেন তারা কিন্তু আতঙ্কিত। ভবিষ্যতে এই সব রুটে জাহাজ পাঠানোর বিষয়ে হয়ত তাদের নতুন করে চিন্তা করতে হবে।’ 

২০১০ সালের ডিসেম্বরে আরব সাগরে জলদস্যুদের কবলে পড়েছিল জাহাজ মণি নামের একই প্রতিষ্ঠানের আরেক জাহাজ। সেসময় ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। একশ দিনের মাথায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পান তারা। 

চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামসহ বন্যা কবলিত এলাকার পানি কমতে শুরু করেছে। বাড়ছে পানি বাহিত রোগ। বন্যা কবলিত এলাকার মানুষ নানা দুর্ভোগে দিন পার করছে। এই অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম...
জুলাই জাদুঘর চালুর সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। নতুন কমিটি গঠন, গেজেট প্রকাশ এবং সংবাদ সম্মেলনের পর দ্রুত জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানান তিনি।
বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার ঢাকা–চট্টগ্রাম রুটে বিমান চলাচল বন্ধ রেখেছে উড়োজাহাজ চলাচল সংস্থাগুলো। একই কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি যাত্রীবাহী ফ্লাইট।
বর্তমান সরকারের সময়েই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করা হবে। এছাড়া কুমিল্লাসহ প্রত্যেকটি বিভাগীয় শহরে ১১শ কোটি টাকা ব্যয়ে একটি বড় স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ কাজও হাতে নিয়েছে সরকার। যেখানে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর